Powered By Blogger

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

গ্ৰহ দ্বারা সৃষ্ট রোগ রোগ-ব‍্যাধী থেকে মুক্ত হতে চান?



গ্ৰহ দ্বারা সৃষ্ট রোগ



রোগ-ব‍্যাধী থেকে মুক্ত হতে চান?


গ্রহ দ্বারা সৃষ্ট রোগ

রবি-রবি যদি শনির সঙ্গে অথবা রাহু সঙ্গে সম্পর্ক করেন তবে জাতকের বুকেররোগ,চোখেররোগ, মস্তিষ্ক রোগ হাইব্লাড প্রেশার ইত্যাদি রোগে আক্রান্ত হবেন। এছাড়া শুক্র গ্রহ থেকেও চোখের রোগ বিচার করা হয়। অর্থাত্ বৃষ রাশি পাপপীড়িত হলে এবং তার সাথে শুক্র পীড়িত হলে জাতকের ট্যারা চোখ বা চক্ষু রোগে আক্রান্ত হবেন। রবির সঙ্গে রাহুর সম্পর্ক হলে ব্রেন টিউমারের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে।

চন্দ্র-চন্দ্র জলজ গ্রহ এবং কর্কট,বৃশ্চিক ও মীন জলজ রাশি এ ছাড়া মকর শলীল রাশি (মতান্তরে)। তাই যদি কোনও জাতকের কর্কট,বৃশ্চিক মীন অথবা মকর রাশিতে লগ্ন বা রাশি পড়ে তবে জাতকের শ্লেষা রোগের প্রবণতা থাকে। চন্দ্র যদি নীচস্থ হয় বা দুস্থ স্থানগত হয় বা শনি রাহু কেতু দ্বারা আক্রান্ত হয় তবে জাতকের শ্লেষা সংক্রান্ত রোগে আক্রান্ত হবে। এবং বিশেষ ভাবে চন্দ্র যদি অষ্টমে অবস্থান করে জাতকের শ্লেষা,টনসিল,সাইনাস ইত্যাদি রোগে আক্রান্ত সহ জলে ফারা থাকে। চন্দ্র যদি শনি রাহু কেতুর দ্বারা পীড়িত হয় তবে জাতকের মানসিক ভারসাম্য হারাতে পা। বিশেষ করে কেতুর দ্বারা আক্রান্ত হলে চন্দ্র বা কেতুর দশায় মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা দিতে পারে। তবে চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক করলে অশুভ ফলের হানি হ। চন্দ্রের সঙ্গে বৃহস্পতি সম্পর্ক করলে জাতকের মধ্যে কফরোগের প্রবণতা শ্বাসকষ্ট বা হাঁপানি অথবা বুকে জল জমে ফ্লুরশিস বা যক্ষা রোগের সম্ভাবনা থাকে।

মঙ্গল-মঙ্গলের সঙ্গে যদি শনি রাহু বা কেতুর সম্পর্ক হয়,বিশেষ করে রাহু ও মঙ্গল সম্পর্ক করলে জাতক অ্যাপেন্ডিই,হাইব্লাড প্রেশার,অম্বল,গ্যাস্টিক,আমাশা,অশ্ব,হার্নিয়া,বসন্ত,এবং কোনও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হয় এ ছাড়া শনি মঙ্গল সম্পর্কে দুর্ঘটনায় হাড়ে আঘাত পেতে পারেন।

বুধ-বুধ যেকোনও লগ্নের ক্ষেত্রেই বুধের দশা অন্তরদশাইয় রোগে আক্রান্ত হবে। এ ছাড়া ষষ্ঠে মঙ্গল অবস্থান করে যদি শনি অথবা রাহু অবস্থান করে মঙ্গলের সঙ্গে সম্পর্ক করে তবে কোমরে স্পণ্ডিলাইটিস হওয়ার সম্ভাবনা ষষ্ঠ ভাব কোমর।

বৃহস্পতি-বৃহস্পতি যদি রাহুর সঙ্গে সম্পর্ক করে তবে লিভার,গলস্টোন,মেদ বৃদ্ধি। রাহু বৃহস্পতির সম্পর্কে বিশেষ করে জন্ডিস বা ডায়াবেটিস হতে পারে। রাশি অথবা লগ্নের পঞ্চমে বৃহস্পতির প্রভাব থাকলে সেক্ষেত্রেও লিভার সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হতে পারেন,এ ছাড়াও মঙ্গল রাহু অথবা মঙ্গল শনি সম্পর্ক রাশি চক্রের যেখানেই হোক না কেন এবং ওই সঙ্গে রাশি বা লগ্নের পঞ্চমে বৃহস্পতির জাতক গলস্টোন রোগ হতে পারে। লগ্ন ও ষষ্ঠ ভাব সম্পর্কে জাতকের অস্ত্র চিকিত্সা ও হতে পারে।

শুক্র-শুক্র প্রস্তাব সংক্রান্ত রোগ,কিডনি ও যৌন সংক্রান্ত রোগ,ইত্যাদি শুক্রের করকতার মধ্যে পড়ে চন্দ্র ও শুক্র এই দুই গ্রহ কিডনি সংক্রান্ত রোগের কারক।

শনি-শনি বাতেররোগ, প্যারালাইসিস,নখ,চুল,দাঁত ও হার্ট সংক্রান্ত রোগ,হাড়ে আঘাত,মৃগী,মস্তিষ্ক বিকৃতি এ ছাড়া যেসব রোগ মানসিক ডাক্তার প্রয়োজন।

রাহু-রাহু বাতরোগ,টিউমার এবং বায়ু ঘটিত রোগের কারক গ্রহ।

কেতু-কেতু পক্স দাঁত ব্যথা দাঁতের ক্ষয় বিষক্রিয়া কুষ্ঠ চর্মরোগ ও যৌন রোগ সৃষ্টি করে।

(মন্তব্য গোচরে যখন রাশিতে বা লগ্নে শনি অথবা রাহুর প্রভাব কী পরবে তখনই রোগ আক্রান্ত হবে বা যে কোনও ধরনের টেনশনে সময় কাটবে)
বি.দ্র : উপরিউক্ত গ্ৰহের রত্নের প্রতিবিধানে ,রোগ নিরাময় সম্ভম।

কে কোন মাসের কত তারিখে জন্মাছেন ,তাহার জন্ম ফল দেখুন



সংখ্যা তত্ত্বে নিজেকে জানুন

সংখ্যা তত্ত্বে নিজেকে জানুন
... জেনে নিন নিজেকে.(পুনশ্চ)

** যাদের জন্ম ইংরাজি মাসর ১,১০,১৯,২৮ তারিখে , তাদের উপর সূর্যের প্রভাব থাকে। রবিই জীবন। এটি সবচেয়ে শক্তিশালি সংখ্যা। এরা অন্যের সাথে ভাল করে মিলে চলতে পারে এবং বহু লোকের প্রিয় হয়। এদের দৈহিক ও মানসিক শক্তি বেশি থাকে। এরা উচিৎ কথা বলে ও কর্তব্যপ্রিয় হয়। এরা পৃথিবীতে একটা গভীর ছাপ রেখে যেতে পারে। এরা খুব জেদি হয়। এরা সংগঠন চালাতে পারে ভালভাবে এবং খুব ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এদের লক্ষ্য সর্ম্পকে স্পষ্ট ঞ্জান থাকে। এরা নিজ চিন্তা মত কাজ করতে পারলে জিবনে সফল হয়। এই গুলি না মিললে বুঝতে হবে জাতক বা জাতিকার রবি খারাপ অবস্থানে রয়েছে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে।
** ইংরাজী ২,১১, ২০,২৯ জন্ম তারিখে যাদের জন্ম তাদের উপর চন্দ্রের প্রভাব থাকে। এদের মন পরিবর্তনশীল ও সহজে কম্পমান। এই তারিখের জাতিকারা মানসিক ভাবে শক্ত ও দৃঢ় হলেও এই তারিখের জাতকের মানসিক দিকটি নরম হয়ে থাকে। এরা কল্পনা প্রবন ও ভ্রমন পিপাসু হয়ে থাকে। এদের মধ্যে শিল্পি , গবেষক হওয়ার সম্ভবনা বেশি। এরা সহজে ভুল শিকার করে এবং বারংবার বিপদে পড়ে। এরা খুব লাজুক প্রকৃ্তির। এরা গার্হস্থ জীবন খুব ভালবাসে। এরা সেন্টিমেন্ট বা ভাবাবেগ এর দ্বা্রা চালিত। অপরের প্রতি এদের দ্বৈত মন থাকতে পারে। এদের অন্তর্দৃষ্টি থাকে স্থির, পরিচ্ছন্ন এবং দৃঢ়। স্বাস্থ সাধারনত দুর্বল হয় ।(ক্রমশ)
** ৩, ১২, ২১, ৩০ তারিখে যাদের জন্ম তাদের উপর বৃহস্পতির প্রভাব থাকে। এরা খুব নিয়ম শৃঙ্খ্লা ও আইনের মধ্যে চলাচল করতে ভালবাসে। এদের মধ্যে দর্শন, কাব্য , শিল্পকলার প্রভাব বেশি থাকে। সবসময় কথা বলতে ভালবাসে। অর্থগত চিন্তা এদের মধ্যে পাধান্য লাভ করে। এদের বিচার শক্তি খুব বেশি হয়। এদের সাধারনত ধর্মবোধ প্রবল হয়। এরা খুব আনন্দ প্রিয় ও জীবন খুব সৎ ভাবে চালাতে চায়। এদের মধ্যে অহং বোধ লক্ষ্য করা যায়। এদের ইচ্ছা নিজের আদর্শকে উচ্চে তুলে ধরা। এরা নীরব দর্শক হতে পারে না। নিজের সম্পর্কে উচ্চ ধারনা থাকে। (ক্রমশ...
** ৪, ১৩, ২২, ৩১হল রাহুর প্রতিক। এরা সব বিষয়ে বিপরীত মত পোষন করে। এদের শ্ত্রু সংখ্যা বেশী থাকে। এরা বাস্তববাদী হয়।এরা অ্যাডভেঞ্চার খুব ভালবাসে। এদের মধ্যে প্রচুর মৌ্লিক চিন্তা থাকে। নিজের মত নিজের কাজ করতে ভালবাসে। সহজে মত পাল্টাই না। খুব আত্মবিশ্বাসী হয়। এদের মধ্যে কিছুটা ঈর্ষাভাব থাকে। অনেক লোক এদের উপর নির্ভর করে। বাহ্যিক ব্যাপারে ঝোক কম। পরিচ্ছন্ন ও সব কাজ পূর্ন ভাবে করতে চাই। এরা রক্ষনশীল এবং প্রাচীন রীতিনীতির প্রতি শ্রদ্ধা ও দৃঢ় মনোভাব এদের থাকে।এদের স্বাস্থ দৃঢ় হয়, কিন্তু স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। মাঝে মাঝে বিশ্রাম নেওয়া এদেয়া এদের কর্তব্য। (ক্রমশ...
**৫, ১৪ ও ২৩ তারিখে যাদের জন্ম তাদের উপর বুধের প্রভাব বেশী থাকে। এদের তীক্ষ্ন বুদ্ধি ও উপস্থিত বুদ্ধিও বেশী। এদের স্মৃতিশক্তি প্রচুর। এরা নতুন নতুন জিনিষের আবিষ্কারক। এদের মন কুটিল হলেও এদের বাইরে থেকে বোঝা খুব কঠিন। এদের চরিত্র বোঝা যায় না। এরা নিত্য নতূন বন্ধু পাল্টাই। এরা উচ্চ চিন্তাশীল । এরা সব বিষয়ে কিছুটা করে জ্ঞান রাখে। এদের মন চাই বন্ধন মুক্তি। চাকরি থেকে ব্যবসা তে বেশি উন্নতি। এরা গোপন কথা গোপন রাখতে পারে না। এরা খরচ কম করতে চেষ্টা করলেও তা হয়ে ওঠে না। এরা খুব কৌ্তুহলী। (ক্রমশ..
** ৬, ১৫, ২৪ তারিখে যাদের জন্ম তাদের উপর শুক্রের প্রভাব থাকে। অপর কে আকর্ষন করতে পারে। এরা হল রোমান্টিক ও আদর্শবাদী। এরা সাধারনত ভোগবিলাসী ও আনন্দপ্রীয়। এর মধ্যেই এরা নিজেদের সুখ খুজে পায়। অবসাদ বা মালিন্য এরা সহ্য করতে পারে না, এই পরিবেষ থাকলে এরা অস্থির হয়ে ওঠে। এরা খুব ভাব প্রবন হয়। এদের মধ্যে কাম প্রবনতা বেশী থাকে। এরা বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয়, সেই কারনে যৌবন কালে বড় ভূল করে বসতে পারে। এরা প্রেমিক বা প্রেমিকাকে সবসময় আনন্দে রাখতে চায়। এদের পোষাকের পিছনে খুব অর্থ ব্যয় হয়। এদের জীবন নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলে। তবে এরা সাহস হারায় না। এদের জীবনে ঐক্যতান থাকে না, ব্যালেন্সের অভাব লক্ষ্য করা যায়। এরা খুব লাজুক কিন্তু প্রতিভা যুক্ত। অনেকে এদের বোকা মনে করলেও, এরা কিন্তু বোকা না। এরা মাথার থেকেও বেশী হৃদয় দ্বারা পরিচালিত হয়। তর্কের ক্ষেত্রে এরা ভাবাবেগ দিয়ে চালিত হয়, যুক্তি তর্ক দ্বারা নয়।এরা খুব সেন্টিমেন্টাল হয়। (ক্রমশ..
**যাদের জন্ম ৭, ১৬, ২৫ এদের উপর কেতু ও চন্দ্রের মিশ্র প্রভাব দেখা যায়। জীবনে এরা নানা রকমের অভিজ্ঞতা লাভ করে। বন্ধু নির্বাচনের উপর এদের সাফল্য নির্ভর করে। এরা পরিবর্তন ও ভ্রমন ভালবাসে। এরা জীবনের সব কিছুকে একটা বিচিত্র দার্শনিক দৃষ্টি দিয়ে দেখে। এদের মানসিক ইনটুইশন বেশী হয়। এদের অদ্ভুত দৈবদর্শন বা আধ্যাত্মিক ক্ষমতা থাকে। এরা জীবন টাকে চ্যালেঞ্জ বলে মনে করে। এরা প্ল্যান করতে যত সময় অপচয় করে বস্তুত কাজ করতে তত সময় ক্ষয় করে না। এদের বেশির ভাগ সপ্ন বাস্তবে রূপায়িত হয়। অনেক সময় এরা বাস্তবে যা ঘটবে তা আগে থেকে কল্পনা করে নেই। এরা একটা বিরাট অন্তর থেকে প্রাপ্ত উদ্যমের বলে কাজ করে চলে। সব ব্যপারেই সহ্য ক্ষমতা এদের বেশি থাকে। অনের কুসংস্কার এদের মধ্যে থাকে। মাঝেমধ্যে এরা কল্পনা প্রবন এরা হয়, অন্যদিকে ভাব জগতে নিজেদের ভাসিয়ে দেই। এরা জীবনে দোটানাই পড়লে সংসার ত্যাগ করতেও পিছপা হন না। এদের রুচি, স্ব্প্ন, ও ভাব উচ্চ হয়। এরা নানা রকম চর্ম রোগে কষ্ট পায়। এদের মাইগ্রেন রোগ হওয়ার সম্ভবনা থাকে। এদের চরিত্র সাপের মতো।
**যাদের জন্ম ৮, ১৭, বা ২৬ তারিখে তাদের উপর শনির প্রভাব লক্ষ্য করা যায়। এরা সাধারনত নিঃসঙ্গ থাকতে ভালবাসে। মন সবসময় অবসাদ থাকে। এরা গুপ্ত বিদ্যা ও আধিভৌতিক বিদ্যা ভালবাসে। এদের অনেকেই ভুল বোঝে। যোগীর মত জীবন কাটাতে ইচ্ছা করে।নতুন পথে যাত্রা করতে ভালবাসে না। এরা হয় কচ্ছবের মত ধীর কিন্তু দৃঢ়। বেশি বয়সে এরা হটাৎ অর্থ লাভ করে। এদের বিচার ও সহনশীলতা বেশী থাকে। এরা ভাল উপদেশ দিতে পারে। ধর্মভাব এদের প্রবপ্ল থাকে। এদের মধ্যে মাতৃভাব, ভক্তি বেশী দেখা যায়। অন্যাই অবিচার করে না, পছন্দও করে না। এরা খুব দাম্ভিক হয়, সেই কারনে এদের চেনা খুব মুশকিল। এরা অল্পে সন্তুষ্ট। এরা জীবনের ভাগ্য কে অর্থ দ্বারা নয়, কর্মের দ্বারা বিচার করে। এদের কাছে মানুষ্যত্ব শ্রেষ্ঠ ধর্ম। এরা পেটের বিভিন্ন রোগে ভোগে। বাত ও রক্ত দুষ্টি তে ভোগে। (ক্রমশ..
** যাদের জন্ম ৯, ১৮ বা ২৭ তারিখে তাদের উপর মঙ্গলের প্রভাব থাকে। এরা জন্মগত ভাবে যোদ্ধা। এদের মধ্যে তেজস্বতা বেশী থাকে। মঙ্গল যদি প্রবল হয় তাহলে এরা ছোট থেকেই খুম তেজি ও সাহসী হয়। এরা নিজের মত চলতে ভালবাসে। এদের একগুঁয়ে ও জেদি হওয়ার সম্ভবনা বেশী থাকে। বয়স বাড়ার সাথে সাথে এরা দাম্ভিক ও অহঙকারি হয়। এরা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না।এদের রাগ খুব বেশী। হটাৎ রেগে উঠলে নিজের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। রাগ কমে গেলে নিজের ভুল বুঝতে পারে। এদের একাধিক বার রক্তপাত হয়।এরা খুব কোশলী ও সচেত্ন হয়। এরা সর্দি কাশি ও নানা রকম জ্বরে ভোগে।

কোন মাসের কত তারিখে জন্মালে কি ফলা ফল হয় দেখুন



ইংরেজী তারিখ অনুযায়ী আংশিক ভাগ্য ফল

ইংরেজী তারিখ অনুযায়ী আংশিক ভাগ্য ফল
ইংরাজী তারিখ অনুসারে ভাগ্যফল (সংক্ষিপ্ত আকারে)
(জন্ম সময়ে গ্রহদের ভিন্ন স্থানে অবস্থানের জন্য এই ফলাফল পুরোপুরি নির্ভুল নাও হতে পারে )

***** 21 শে মার্চ থেকে 19 শে এপ্রিলে যাদের জন্ম-
১. বিদ্যা- মধ্যম, কারিগরি ও সামরিক বিদ্যায় দক্ষতা
২. চরিত্র- তেজস্বী, গম্ভীর, সংযত, বাস্তববাদী।
৩. মন- দয়ালু ও মানী।
৪. প্রতিভা- প্রবল ইচ্ছাশক্তি ও বহুমুখী প্রতিভার অধিকারী।
৫. প্রেম- প্রদীপে ঝাঁপিয়ে পড়া পতঙ্গের মত রমনীর ভিড়।
৬. বিবাহিত জীবন- মোটামুটি সুখের, অহংকার বর্জন শ্রেয়।
৭. প্রতিষ্ঠা- নিজের চেষ্টাতে
৮. রোগ- মাথাব্যাথা, বাত, রক্তচাপবৃ্দদ্ধি ও হৃদরোগ।
৯. শুভ বার ও মাস- রবি, মঙ্গল, বৈশাখ, শ্রাবন, ভাদ্র, পৌষ
১০. শুভ সংখ্যা ও বর্ন- ১ ও ৯ . সাদা ও লাল

*** 20 শে এপ্রিল থেকে 20 শে মে যাদের জন্ম-
১. বিদ্যা- মোটামুটি, নানা বিষয়ে ব্যুৎপত্তি ।
২. চরিত্র- বিলাসী, পরিপাটি, প্রফুল্ল, ভাবুক, রুদ্রসুন্দর।
৩. মন- শান্ত, সৃজন, ও সদ্গুনের অধিকারি।
৪. প্রতিভা- নানা বিদ্যা ও শিল্পে পারদর্শি।
৫. প্রেম- অবুঝ, ক্ষতিকারক, দুঃখদায়ী।
৬. বিবাহিত জীবন- মোটামুটি সুখের।
৭. প্রতিষ্ঠা-.২৯-৩৯ বছর পর
৮. রোগ- বাত, বহুমূত্র, যকৃত, নাক, কান।
৯. শুভ বার ও মাস- সোম, শনি, ভাদ্র, আশ্বিন।
১০. শুভ সংখ্যা ও বর্ন-.২ ও ৬, সাদা, কালো

***21 শে মে থেকে 21 শে জুন---
১. বিদ্যা- বাধা, পুনরায় শুরু, নানা শাস্ত্রে পারদর্শী।
২. চরিত্র- খেয়ালী, উদ্দাম, ভোগী
৩. মন- কল্পনাযুক্ত, নির্জনতাপ্রিয়, উদার, দ্বেষশুন্য
৪. প্রতিভা- নানা বিষয়ে পান্ডিত্য, মহাজজ্ঞানী।
৫. প্রেম- অস্থির, উদ্ভ্রান্ত
৬. বিবাহিত জীবন- নিজের দোষে কিছুটা অসুখী।
৭. প্রতিষ্ঠা- প্রথমে ২০বছর ও পরে ৩৫ বছর পর
৮. রোগ- বদহজম, বাত,মাথাধরা, অর্শ, শ্লেষ্মা
৯. শুভ বার ও মাস- বুধ, শুক্র, আষাঢ়, আশ্বিন, পৌষ, চৈত্র
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৫ ও ৭. সবুজ ও ক্রীম

*** 22 শে জুন থেকে 22 শে জুলাই-
১. বিদ্যা- খুব শুভ নয়, নানা শাশ্ত্র চর্চাকারী।
২. চরিত্র- কোমলতা, বীরত্ব, আবেগস্পূর্ণ
৩. মন- উদার, প্রকৃত সংসারী।
৪. প্রতিভা- ধর্ম ও ভৌতিক চিন্তাছন্ন
৫. প্রেম- কিছুটা হতাশা যুক্ত, ক্ষনস্থায়ী।
৬. বিবাহিত জীবন- মিথ্যা ধারনাযুক্ত, কিছুটা অসুখী।
৭. প্রতিষ্ঠা-.৩০ থেকে ৪২ বছরের মধ্যে।
৮. রোগ- নাখ, কান, গলা, স্নায়ু, পেট, মুত্রাশয়
৯. শুভ বার ও মাস- সোম ও শুক্র। শ্রাবন আশ্বিন , পৌষ, চৈত্র
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৪ ও ৭ .সাদা, গোলাপী

***23 শে জুলাই থেকে 22 শে আগষ্ট--
১. বিদ্যা- বাধা, পুনরায় শুরু
২. চরিত্র- পরাক্রম, মহৎ,বিবেকশালী ও কাম প্রবন
৩. মন- ক্ষমাশীল, কোমল
৪. প্রতিভা- সঙ্গীত ও অভিনয়ে
৫. প্রেম- ভীতি, কৌ্তূহলী, কামনা তৃপ্তির জন্য ব্যাকুলতা।
৬. বিবাহিত জীবন- দুর্বল
৭. প্রতিষ্ঠা- ৩০ বছর বয়সে
৮. রোগ- বাত, অম্বল,টনসিল, ভগন্দর, আমাশয়
৯. শুভ বার ও মাস- রবি, বুধ। আষাঢ়, অগ্রহায়ন, পৌষ
১০. শুভ সংখ্যা ও বর্ন- ১ ও ৪। সোনালী

*** 23 শে আগষ্ট থেকে 22 শে সেপ্টেম্বর--
১. বিদ্যা- উন্নত, নানাশাশ্ত্রে পারদর্শী, সন্মানিত ও পুরস্কৃত
২. চরিত্র- বিশেষ সুন্দর, অন্যায় বিরোধী,চালাক, কামুক
৩. মন- খেয়ালী, কোমল, আত্মমর্যাদা যুক্ত।
৪. প্রতিভা- শাস্ত্রজ্ঞানী ও লেখক।
৫. প্রেম- যাতনাময় অবুঝ
৬. বিবাহিত জীবন- অতি সুখি বা দুখী
৭. প্রতিষ্ঠা- ৩৭ বছর
৮. রোগ- জন্ডিস, নিউমোনিয়া,
৯. শুভ বার ও মাস- ৪,৮। সাদা
১০. শুভ সংখ্যা ও বর্ন- রূপা, তামা, । পান্না, মুক্তা

***23 শে সেপ্টেম্বর থেকে 23 অক্টবর--
১. বিদ্যা- অতিব শুভ, নানা বিষয়েে ব্যুৎপত্তি.
২. চরিত্র- আনন্দমুখর, পরিশ্রমী, বলিষ্ঠ, কামুক
৩. মন- দয়ালু, দৃঢ় প্রতিজ্ঞ, পরচর্চা বিরোধী
৪. প্রতিভা- মধ্যমানের, কারিগরিতেও উন্নতি
৫. প্রেম- অতৃপ্ত কামনা বাসনা যুক্ত
৬. বিবাহিত জীবন- মোটামুটি সুখের
৭. প্রতিষ্ঠা- ১৮/৩৬/৪৫ বছর বয়স হতে
৮. রোগ- মানসিক ব্যাধি, অর্শ, যকৃৎ, চোঁখ, দাঁত ও জন্ডিস
৯. শুভ বার ও মাস- রবি ও শুক্র, বৈশাখ, ভাদ্র, কার্ত্তিক
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৬।,৮। সাদা

*** 24 অক্টোবর থেকে 21 শে নভেম্বর-
১. বিদ্যা- মোটামুটি শুভ তবে চেষ্টানির্ভর
২. চরিত্র- সৎ, পরিশ্রমি, ভাবুক, বয়স্কভক্ত, বিনয়ী।
৩. মন- দেশপ্রেমিক, ভাবপ্রবন, চঞ্চল, জেদী।
৪. প্রতিভা- গুপ্ত বিদ্যা ও অংকে পারদর্শী, সাহিত্যজঞানী, শিল্পী
৫. প্রেম- যথার্থ প্রেমিক, রমনীমন জয়ী, বিপদকারক
৬. বিবাহিত জীবন- অল্প সুখের, পারিবারিক অশান্তি যুক্ত
৭. প্রতিষ্ঠা- ১৮/২৫/৩৩ বছরে
৮. রোগ- অর্শ, অম্বল, চক্ষু্রোগ, জ্বর, শ্লেষ্মা
৯. শুভ বার ও মাস- রবি, মঙ্গল। বৈশাখ, ভাদ্র, মাঘ
১০. শুভ সংখ্যা ও বর্ন- ১,৯. নীল

***22 শে নভেম্বর থেকে 21 শে ডিসেম্বর
১. বিদ্যা- যথেষ্ট ভাল, নানাশাশ্ত্রে ব্যৎপত্তি
২. চরিত্র- ধার্মিক, সংস্কার্মুক্ত
৩. মন- সৎ ও সরল, সামান্য সন্দেহযুক্ত
৪. প্রতিভা- শিল্পে, ফাটকাবাজিতে
৫. প্রেম- আড়ম্বর শুন্য, স্নেহের কাঙাল
৬. বিবাহিত জীবন- মোটামুটি
৭. প্রতিষ্ঠা- ২৩ ও ২৬ বছর পর
৮. রোগ- শ্লেষ্মা, হৃদরোগ, লিভার
৯. শুভ বার ও মাস- বৃহঃ, শুক্র।
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৩,৯। সাদা ও হলুদ

****22 শে ডিসেম্বর থেকে 19 জানুয়ারি
১. বিদ্যা- পরিশ্রমে সুনাম, মধ্যম উন্নতি
২. চরিত্র- গাম্ভীর্য, ন্যায়পরায়ন, সরল, জেদি।
৩. মন- একাগ্র, স্থীর, সৎ, বিষন্ন, সন্দেহযুক্ত
৪. প্রতিভা- বানিজ্য, কারিগরি বিদ্যাতে পারদর্শি
৫. প্রেম- অতৃপ্ত, অবুঝ, দুর্নামকারক
৬. বিবাহিত জীবন- অল্প সুখের
৭. প্রতিষ্ঠা- চাকরিতে পরিবর্তন, ৩২-৪৮ বিশেষ শুভ
৮. রোগ- ্লিভার, বাত, মূত্র, চর্ম
৯. শুভ বার ও মাস- সোম ও বৃহঃ,
১০. শুভ সংখ্যা ও বর্ন- ১,৭। কালো ও ধুমল

***20 শে জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারী--
১. বিদ্যা- শুভ, অনুরাগনির্ভর, নানাবিষয়ে ব্যুৎপত্তি
২. চরিত্র- মানবতা বোধ সম্পন্ন, কর্তব্য পরায়ন
৩. মন- উ্দার, সরল, বুদ্ধিযুক্ত, জেদী
৪. প্রতিভা- নানা শাশ্ত্রে গবেষনা
৫. প্রেম- ব্যর্থ নয়
৬. বিবাহিত জীবন- মোটামুটি শুভ
৭. প্রতিষ্ঠা- ২৮-৪৪ বছর, চাকুরিতে সুনাম
৮. রোগ- রক্তচাপ, হৃদবেদনা, উদর রোগ
৯. শুভ বার ও মাস- রবি, শনি
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৪,৮।

****19 শে ফেব্রুয়ারী থেকে 20 শে মার্চ---
১. বিদ্যা- মোটামুটি শুভ, পরিশ্রমে লাভ
২. চরিত্র- দ্বেষশূন্য, ভদ্র, শানিত, চাপা স্বভাবের
৩. মন- কষ্টসহিষ্নু, ভাবপ্রবন, ধৈর্যশীল, দৃঢ়
৪. প্রতিভা- নানা শাশ্ত্রে ব্যুৎপত্তি
৫. প্রেম- অতৃপ্ত বাসনা যুক্ত, বদনামকারক
৬. বিবাহিত জীবন- অল্প শান্তি, সন্দেহযুক্ত, সুখী
৭. প্রতিষ্ঠা- ২১/২৮/৪২ বছরে
৮. রোগ- অর্শ, আমাশয়, পেটের রোগ
৯. শুভ বার ও মাস- মঙ্গল, বৃহঃ। আষাঢ়, ভাদ্র, পৌষ
১০. শুভ সংখ্যা ও বর্ন- ৩ ও ৬ । সাদা ও ক্রীম

কর্ম জীবনের সফলতা অর্জন করতে কি রত্ন ধারন করবেন



কর্ম জীবনের সফলতা অর্জন করতে


কর্ম জীবনে শান্তিলাভ করতে মেনে চলুন এই জ্যোতিষক পরামর্শ।

মানুষ বিভিন্ন উপায়ে উপার্জন দ্বারা নিজের বা পরিবারের জীবন ধারন করে। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই মানুষকে প্রতিযোগিতার সন্মূখীন হতে হয়। এই প্রতিযোগিতায় জিততে হলে ভালো একজন গুরু বা জ্যোতিষ পরামর্শ বিষেশ আবশ্যক হয়। ভালো জ্যোতিষ মানুষের সময়ের পরিস্থিতি বিচারকরে সৎ পরামর্শ দিয়ে মানুষকে সাংসারিক অনাটন বা বিপদগ্রস্থ হইতে শান্তির আলো দেখাতে পারে। কিন্তু অনেকে আছেন যারা নিজের জন্ম তারিখ ও সময় জানেন না। এর জন্য আমরা উক্ত ব্যাক্তিদের পেশা বা ব্যাবসায়ায় মাধ্যমে কিছুটা উন্নতি সাধনের পরামর্শ উল্লেখ করলাম। আশা করি এইসব টোটকা বিচারে নিশ্চই অনেকটা লাভবান হবেন।

চাকরিতে প্রমোশন বহুব্যাক্তি আছেন যারা নিজের কর্মক্ষেত্রে খুবই দায়িত্ব অনুসারে কাজ করার পরেও কর্মক্ষেত্রে বিশেষ পদোন্নতি করতে পারছেন না। বা বেতন বৃদ্ধি হচ্ছেনা। তার জন্য কী করবেন ?

১। ডান হাতের অনামিকা আঙ্গুলিতে বার্মিস চুনী ৪/৬ রতি ধারণ করবেন।
২। প্রতিদিন তামার ঘটিতে জল নিয়ে সূর্য্যদেবকে উৎসর্গ করে প্রনাম করবেন। ঔঁ হ্রীং হ্রীং সূর্যায় ১০০বার

ডাক্তারী যে ব্যাক্তিরা ডাক্তারী পেশায় রয়েছেন, কিন্তু ভালো ডাক্তার হওয়া সত্বেও পেশায় সে রকম সুবিধা পাচ্ছেন না তারা কী করবেন ?

১। ডান হাতের অনামিকাতে বার্মিস চুনী ৪/৬ রতি ধারণ করবেন।
২। ডান হাতের কনিষ্ঠাতে পান্না ৫/৬ রতি ধারণ করবেন।

ওকালতি যারা ওকালতি পেশায় কোন রকম সুবিধা করতে পারছেন না। তারা কী করবেন ?

১। ডান হাতের কনিষ্ঠায় ৬/৭ রতি পান্না ধারণ করবেন।
২। প্রতি বুধবারে কলাগাছে জল দেবেন। সঙ্গে প্রতি বুধবারে সবুজ সুতা হাতের কব্জিতে ধারণ করবেন।

খাদ্যদ্রব্য ব্যবসায়ী যে সকল ব্যাক্তিরা খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যেমন মুদিখানা, বেকারি প্রভৃতি ব্যবসা করেন কিন্তু ব্যবসায়ে বিশেষ উন্নতি হচ্ছেনা তারা কী করবেন ?

১। ডান হাতের তর্জনীতে পীতপোখরাজ ৪/৫ রতি অথবা গোল্ডেন টোপাজ ১৫/১৬ রতি ধারণ করবেন।
২। প্রতি বৃহস্পতিবারে কলা গাছে জল দেবেন এবং গুড় ও ছোলা কোন লাল রঙের গরুকে খাওয়াবেন।

বস্ত্রব্যবসায়ী যে সব ব্যাক্তিরা বিভিন্ন বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত। অথচ ব্যবসায়ে বিশেষ উন্নতি করতে পারছেন না তারা কী করবেন ?
১। যদি শাড়ি / হোসিয়ারী / শিশুদের পোষাক বিক্রতা হন তবে ডান হাতের তর্জনীতে ৪ - ৬ রতি পীত পোখরাজ ধারন করবেন। অথবা গোল্ডেন টোপাজ ১৫/ ১৬ রতি ধারণ করবেন।

২। যদি পুরুষ/ মহিলাদের পোশাকের রেডিমেড ব্যবসায়ী হন তবে হলুদ জারকণ ৫/৬ রতি মাধ্যমাতে ধারণীয়। ৩। যদি সূতা বা থান ব্যবসায়ী হন তবে ডান হাতের তর্জনীতে ৪/৫ রতি পীত পোখরাজ অথবা ১৫/১৬ রতি গোল্ডেন টোপাজ সঙ্গে ১০/১২ রতি মুক্তা বিশেষ ফল দায়ক।

গৃহ নির্মান ব্যবসায়ী যে ব্যক্তিরা গৃহনির্মান কাজে যুক্ত আছেন কিন্তু ব্যবসায়ে কোন উন্নতি করতে পারছেন না তারা কী করবেন ?
১। যে ব্যাক্তিরা গৃহনির্মান কাজে যুক্ত বা গৃহ নির্মান সামগ্রী বিক্রয় করেন তারা ১০/ ১২ রতি রক্ত প্রবাল ধারণ করবেন।
২। যারা হার্ডওয়ার স‍্যানেটারি বা ফিটিং সংক্রান্ত ব্যবসা করেন তারা ৩/৪ রতি নীলা ধারণ করবেন।

৩। যারা বাড়ি / জমির দালালী করেন তারা ৮/১০ রতি রক্ত প্রবাল ধারণ করবেন।

দালালী ব্যবসা বহু লোক আছেন ক্রেতা ও বিক্রতার মধ্যে সমন্ময়ে সাধন করে, এবং বিনিময়ে একটা লভ্যাংশ পান এই ধরণের ব্যাবসায়ীদের দালাল বা broker বলে। যারা এই ব্যাবসা করছেন কিন্তু কোন ভালো ফল পাচ্ছেনা তারা কী করবেন?
১। এই দালালী ব্যবসা করা ব্যাক্তিগণ ডান হাতের কনিষ্ঠাতে পান্না ৪-৬ রতি ব্যাবহার করবেন।
২। প্রতি বুধবারে শ্রীশ্রী গনেশ পূজা করবেন।

বিউটি পার্লার /সেলুন ব্যবসা যে সকল মহিলারা বিউটি পার্লার চালান বা যেসকল পুরুষরা সেলুন বা বিউটি পার্লার ব্যবসা করেন অথচ ব্যবসা ভালো ভাবে চলছেনা তারা কি করবেন ? ১। যিনি সেলুন বিউটি পার্লারের মালিক তিনি ডানহাতের অনামিকাতে ১০-১২ রতি ওজনের মুক্তা ধারণ করবেন।
২। যিনি মহিলা বিউটিসিয়ান তিনি ডান হাতের মধ্যমাতে একটি সাদা জারকন ৪-৬ রতি এবং বাম হাতের অনামিকাতে ১০-১২ রতির মুক্তা ধারণ করবেন।

গাড়ী ব্যাবসায়ী আমাদের সমাজে দুইরকম গাড়ি ব্যবসায়ী আছে। একপ্রকারের নিজের গাড়ির ব্যবসা। আর এক প্রকার অন্যের গাড়ি ভাড়াতে চালিয়ে ব্যবসা করেন। যেমন ট্রাভেলার্স বা ট্রান্সপোর্ট মালিক। এই সব ব্যবসায়ী লোক অন্যের গাড়িও ভাড়াতে খাটান। এই ব্যাবসায় লাভবান না হলে কী করবেন?
১। নিজস্ব গাড়ি থাকা সত্বেও যদি লাভবান হতে না পারেন তাহলে ডান হাতের কনিষ্ঠাতে ৩/৪ রতির একটি ক্যাটসআই ধারণ করবেন। প্রতি শনিবারে শনিমন্দিরে আতপচাল কালো তিল লালবাতাসা দিয়ে পূজো করবেন।
২। দ্বিতীয় জন ট্রেভেলস বা ট্রেন্সপোর্টের ব্যবসা ভালো না চললে ডানহাতের অনামিকাতে ১০-১২ রতি মুক্তো এবং কনিষ্ঠাতে ৩/৪ রতির ক্যাটসআই ধারণ করবেন।

দ্ধাদশভাবে সপ্তম অধিপতীর অবস্থান গত ফলাফল



দ্ধাদশভাবে সপ্তম অধিপতীর অবস্থান গত ফলাফল

দ্ধাদশভাবে সপ্তম অধিপতীর অবস্থান গত ফলাফল
রাশিচক্রের দ্বাদশ ভাবে সপ্তম অধিপতির অবস্থানগত ফল
১)সপ্তম অধিপতি লগ্নে থাকলে ~~~জাতক ভোগপরায়ণ, বিচক্ষণ, স্ত্রী বিষয়ে সুখী হয় ৷ অল্পবয়সে বিবাহের সম্ভাবনা থাকে৷

২)সপ্তমাধিপতি দ্বিতীয়ে থাকলে ---
বিবাহ বা ব্যবসা দ্বারা লাভবান হবার সম্ভাবনা থাকে৷ জাতক নারীপ্রিয় ও কিছুটাঅলস্ প্রকৃতির হয়৷
৩)সপ্তমাধিপতি তৃতীয়ে থাকলে --~-জাতক সন্তান বিষয়ে কষ্ট পায়৷ আত্মীয় দ্বারা ক্ষতির সম্ভাবনা থাকে।

৪)সপতমাধিপতি চতুর্থে থাকলে --- জাতক ব্যবসা দ্বারা লাভবান হলেও স্ত্রী সংক্রান্ত বিষয়ে অসুখী হয়।

৫)সপ্তমাধিপতি পঞ্চমে থাকলে-~
জাতক আর্থিক সৌভাগ্যযুক্ত, মর্যাদাসম্পন্ন ও সূখী হয়৷

৬)সপ্তমাধিপতি ষষ্ঠে থাকলে ---
জাতক ক্রোধী হয় স্ত্রীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকে।

৭)সপ্তমাধিপতি সপ্তমে থাকলে---
জাতক ধনবান, দীর্ঘায়ু ও স্ত্রী সুখে সুখী হয়৷
৮)সপ্তমাধিপতি অষ্টমে থাকলে ---
জাতক দাম্পত্য বিষয়ে অসুখী হয় ৷ ব্যবসায়ে ক্ষতি হবার আশঙ্কা থাকে৷

৯)সপ্তমাধিপতি নবমে থাকলে --~বিবাহ দ্বারা বা ব্যবসা দ্বারা ভাগ্যের সুপরিবর্তন ঘটে।

সপ্তমাধিপতি দশমে থাকলে --~-জাতকের সন্তান বৃদ্ধি হয় । নিজ স্ত্রী বা স্ত্রীলোকের দ্বারা উপকৃত হয়।

১১) সপ্তমপতি একাদশে থাকলে~~~
জাতক সুন্দর স্ত্রী লাভ করে ব্যবসা-বাণিজ্য সফল হয় তবে সন্তান বিষয়ে কষ্ট পেতে পারে।

১২) সপ্তম পতি দ্বাদশ থাকলে~~~ জাতক কৃপণ প্রকৃতির হয় দাম্পত্য সুখে বিঘ্ন ঘটে।

মেষ রাশির বৈশিষ্ঠ‍্য



মেষ রাশির বৈশিষ্ঠ‍্য


বাংলা রাশিচক্র
মেষ রাশি
মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল) :-যোদ্ধা বা অগ্রগামীর প্রতীক

চারিত্রিক বৈশিষ্ট্য :

মঙ্গলের প্রভাবে আপনি সাহসী, আবেগপ্রবণ ও উচ্চাভিলাষী। আপনার চরিত্রের প্রধান দিক হল কর্মতত্পরতা ও উদ্যম। কোনো কিছুর জন্য আপনি অপেক্ষা করতে পছন্দ করেন না, লক্ষ্য নির্ধারিত হলে কে কী ভাবল তা নিয়ে মাথা ঘামান না। দ্রুত প্রাপ্তিতেই আপনার আনন্দ। জরুরি অবস্থায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার জুড়ি নেই। আপনি দ্রুত রেগে যান। আবার সে রাগ দ্রুত মিলিয়েও যায়। তবে আপনার রাগে সাধারণত প্রতিহিংসা থাকে না।

আপনি অত্যন্ত স্বাধীনচেতা। বাধা-নিষেধ সহজে মানতে চান না। কিন্তু ভালোবাসা ও সুন্দর ব্যবহারের কাছে আপনি সহজেই দুর্বল হয়ে যান। আপনাকে কেউ চ্যালেঞ্জ করলে তার জবাব দিতে আপনি কখনও পিছপা হন না। আবার অপরকে সাহায্য করার ব্যাপারেও আপনার জুড়ি নেই।

কর্ম :

আপনি নেতৃত্বপরায়ণ, সৃজনশীল ও উদ্যমী। আপনি দ্রুত চিন্তা ও কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। যেখানে প্রতিযোগিতা আছে, জনসংযোগ আছে, দৈহিক ও মানসিক শ্রমের সুযোগ আছে সেসব পেশায় আপনি দ্রুত সাফল্য অর্জন করবেন। উচ্চাভিলাষী প্রতিষ্ঠানে আপনার চাহিদা চিরদিনই থাকবে। আপনি ইঞ্জিনিয়ার, সার্জ, সৈনিক, খেলোয়াড়, সুপারভাইজার, সাংবাদিক ও ব্যবসায়ী হিসেবে অধিক ভালো করবেন।

অর্থ :

জীবনকে আনন্দ-ফুর্তি ও কর্তৃত্বের মধ্যে আপনি সক্রিয় রাখতে চান এবং আপনি জানেন এসব অর্জনের জন্য অর্থ পূর্বশর্ত। তাই অর্থ উপার্জনে আপনি সিরিয়াস। এক হাতে যেমন আপনি উপার্জন করেন অন্য হাতে তেমনি ব্যয় করেন। তবে আপনি মিতব্যয়ী হলে অর্থের অভাব আপনার কোনো দিন হবে না। আপনি সত্। মানুষ আপনাকে বিশ্বাস করে। বিলাসবহুল জীবনের প্রতি আপনার সহজাত আকর্ষণ, অর্থ উপার্জনে কখনও বেপরোয়া করে তোলে। এতে অর্থনাশের শিকার হতে পারেন। দ্রুত অর্থ উপার্জনের প্রবণতা আপনার জীবন ও প্রতিষ্ঠার ওপর ঝুঁকি নেমে আসতে পারে। মূলধন বিনিয়োগ, দূরদর্শিতা ও বিচারবুদ্ধির পরিচয় প্রায়শই দেন না।

প্রেম ও বিয়ে :

আপনার প্রাণোচ্ছল ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে সহজেই প্রভাবিত করে। আপনি প্রেম নিয়ে আকাশ-কুসুম কল্পনা করতে পছন্দ করেন না। যথার্থ প্রেমিক-প্রেমিকা পেলে সরাসরি প্রস্তাবে আপনি আগ্রহী। এ ক্ষেত্রে মন-প্রাণ দিয়েই আপনি প্রিয়জনকে ভালোবাসেন। প্রেমে আপনি স্বাধীনতা ও অ্যাডভেঞ্চারও পেতে চান। এতে একাধিক ভালো লাগায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। ফলে সুখী হওয়ার লক্ষ্যে এই প্রবণতা অন্তরায় হয়ে থাকে।

তা ছাড়া কখনও কখনও মাত্রাতিরিক্ত চাহিদা ও রাগী বেপরোয়া স্বভাব পারিবারিক সুখ-শান্তিকে বাধাগ্রস্ত করে। অন্যের কর্তৃত্ব ও অবজ্ঞা আপনি সহ্য করতে পারেন না। আপনার জন্য শান্ত, উদারমনা, সাজগোজ, পোশাক-আশাক ও যৌনসচেতন সঙ্গীর প্রয়োজন। আপনার জীবনকে যে ভালোবাসা, অনুপ্রেরণা ও প্রশংসা দিয়ে ভরিয়ে দেবে। অন্যথায় কারও কারও ক্ষেত্রে একাধিক বিয়েও হতে পারে।

ঘর-সংসার :

আপনি গৃহ-সংসারকে বেশ গুরুত্ব দেন। সন্তান ও প্রিয়জনদের নিয়ে একটি সুখী সংসার আপনার কাম্য। মেষ মহিলারা আদর্শ মা ও সুগৃহিণী হিসেবে পরিচিত। আপনার রুচির ছাপ গৃহের সবকিছুতে পাওয়া যায়। কাজকর্মে স্বাধীনতা ও প্রশংসা আপনি পছন্দ করেন। আপনি অতিথিপরায়ণ। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের জন্য আপনার দুয়ার সব সময়ই খোলা থাকে। আপনি সন্তানদের সঙ্গে খেলায় অংশগ্রহণ করেন। সন্তানরাও আপনার উজ্জ্বল ব্যক্তিত্বকে পছন্দ করেন। সন্তানদের ব্যাপারে আপনি উদার ঠিকই, কিন্তু কর্তৃত্বপরায়ণ মনোভাব সন্তানদের ক্ষতি করতে পারে। সন্তানদের নিকট আপনাকে আরও গ্রহণীয় হতে হবে। শাসন নয়, স্নেহের দৃষ্টি দিয়ে তাদের সমস্যার সমাধান দিতে চেষ্টা করুন।

স্বাস্থ্য :

আপনি জন্মগতভাবে সুঠাম দেহের অধিকারী। তাড়াহুড়ো ও বেপরোয়া ভাব রয়েছে আপনার মধ্যে। যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন। মাথা ও মুখমণ্ডল আপনার দুর্বল স্থান। চলন্ত কিছুতে ভ্রমণ ও খেলাধুলায় সাবধান থাকুন। দুশ্চিন্তা, উত্তেজনা, ক্রোধ আপনার স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট করতে পারে। আপনি পর্যাপ্ত বিশ্রাম, ঘুম, ভালো খাদ্য, সবজি ও ফল গ্রহণ করুন। আপনি জ্বর, মাথাব্যথার ব্যাপারে সতর্ক হোন। বৃদ্ধ বয়সেও আপনার মধ্যে তরুণ ও একধরনের উজ্জ্বলতা দেখা যায়।

নেতিবাচক বৈশিষ্ট্য :

দোষ-গুণ নিয়েই মানুষ। দোষগুলো আমরা কতটা কমিয়ে আনতে পারলাম বা নিয়ন্ত্রণে রাখতে পারলাম তার ওপরই নির্ভর করে জীবনের সাফল্য। আপনি যদি দুর্বল মেষ হন, তবে আপনার মধ্যে দেখা যাবে একগুঁয়ে স্বভাব, প্রতিহিংসা, ক্রোধ, কৌশলের অভাব, অসহিষ্ণুতা, মাত্রাতিরিক্ত আবেগ ও চাহিদা, আত্মকেন্দ্রিকতা ও নিষ্ঠুরতা।

বৃষ রাশির বৈশিষ্ট্য



বৃষ রাশির বৈশিষ্ট্য


বাংলা রাশিচক্র
বৃষ (২১ এপ্রিল - ২১ মে):-নির্মাতা বা উত্পাদকের প্রতীক

চারিত্রিক বৈশিষ্ট্য :

সত্য, সুন্দর ও প্রেম-এ তিনটি শব্দের প্রতি আপনার সহজাত দুর্বলতা রয়েছে। আপনি বৈষয়িক, বুদ্ধিমান ও দায়িত্বসচেতন। আপনি আড্ডা ও আপ্যায়নপ্রিয়। আপনার ঘরে তাই আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবের ভিড় দেখা যায়। মানুষের দুঃখ দেখে আপনি দুঃখ পান। সাধ্যানুসারে মানুষের উপকার করেন। আপনি আত্মমর্যাদাসম্পন্ন ও সচেতন।

এখানে আঘাত আসলে আপনি ক্ষেপে যান এবং কখনও কখনও নির্দয়ও হয়ে যান। ফুল, বাগান, সংগীত ও প্রকৃতির প্রতি আপনার সহজাত টান আছে। মনের দিক থেকে আপনি অত্যন্ত সত্, বিশ্বস্ত ও রক্ষণশীল। নিরাপত্তাবোধ আপনাকে সব সময় বিচলিত করে। তাই জমি ক্রয় ও বাড়ি করার ব্যাপারটি আপনার কাছে সর্বাধিক গুরুত্ব পায়। আপনি কাউকে পছন্দ করলে, ভালোবাসলে তার প্রতি নিবেদিত হন, কাউকে অপছন্দ করলে সহজেই মুখ ফিরিয়ে নেন। আপনি সহজে রাগেন না। একবার রাগলে তা সহজে ভুলতে বা ক্ষমা করতে পারেন না।

কর্ম :

আপনার ধৈর্য ও নিরাপত্তাবোধ বেশি। তাই এমন পেশাই গ্রহণ করা উচিত যেখানে নিরাপদ আয়ের উত্স আছে, দীর্ঘ ও রুটিনমাফিক কাজের সুযোগ আছে। অ্যাকাউনট্যান্ট, স্থপতি, অর্থনীতিবিদ, খামার ব্যবসায়ী, ব্যাংকার, প্রশাসক হিসেবে আপনি সাফল্য অর্জন করবেন। শিল্প-সংস্কৃতির সঙ্গে জড়িত পেশা ও কসমেটিক, বিলাসসামগ্রী প্রস্তুতকারক হিসেবেও ভালো করবেন। কর্মচারী হিসেবে আপনি মালিক ও পদস্থদের প্রতি বিশ্বস্ত ও অনুগত, সেখানেও আপনার অগ্রগতি ও সাফল্যের সুযোগ আছে।

অর্থ :

অর্থের প্রতি আপনার সহজাত দুর্বলতা আছে। নিরাপত্তাবোধ থেকেই এর উত্পত্তি। অর্থ উপার্জনে আপনি ধৈর্য, সহ্যশক্তি ও বৈষয়িক উপার্জনে সার্থকভাবে কাজে লাগাতে জানেন। জীবনের প্রতিষ্ঠা, সুখ ও নিরাপত্তা অর্থই দিতে পারে বলে আপনি মনে করেন। আপনি অর্থের ব্যাপারে সচেতন, তবু কাউকে ঋণ দেওয়ার ব্যাপারে সহজে না করতে পারেন না। আপনি সঞ্চয়ে উত্সাহী, তবু আপনাকে কৃপণ বলা যাবে না। বিলাস, আরাম-আয়েশ ও ঘর সাজাবার জন্য আপনি বেহিসাবী। সন্তানদের ব্যাপারে অর্থ খরচে আপনি উদার। আপনার লটারি ও জুয়ার ভাগ্য ভালো।

প্রেম ও বিয়ে :

শুক্রের প্রভাব, আপনি সাধারণত দেখতে সুন্দর, সুঠাম দেহ ও মিষ্টি কণ্ঠের অধিকারী। আপনার জীবনে একাধিক প্রেম বা দুর্বলতা আসবে। কিন্তু প্রেমে আপনি বিশ্বস্ত। কাউকে যথার্থ মনে হলে তাকে পাওয়ার জন্য আপনি যেকোনো ত্যাগ স্বীকার করতে পারেন। আপনি মানুষের মনে সৌন্দর্যে বিশ্বাসী, তবে বাইরের সৌন্দর্যকে অস্বীকার করেন তাও নয়।

আপনি প্রেমে অত্যন্ত আবেগপ্রবণ। প্রেমে প্রতিদ্বন্দ্বিতা আপনি সহ্য করতে পারেন না। ঈর্ষা ও অধিকারবোধ আপনাকে তখন অস্থির করে তোলে। বিয়ে মানে আপনার কাছে জীবনের গুরুত্বপূর্ণ ব্যাপার। যে আপনাকে নিরাপত্তা ও ভালোবাসা দিতে পারবে এমন জীবনসঙ্গী আপনার পছন্দ। আপনি স্নেহপ্রবণ, উষ্ণ ও প্রেমময়। আপনার যৌন অনুভূতি অত্যন্ত তীব্র। প্রিয়জনের সান্নিধ্যে থাকতে আপনি বেশি পছন্দ করেন। আপনি অন্য রাশির তুলনায় সবচেয়ে নিবেদিত ও বিশ্বস্ত।

ঘর-সংসার ও সন্তান :

ঘর-সংসার ও সন্তান আপনার কাছে বড় বেশি গুরুত্বপূর্ণ। ঘরের সুখ ও শান্তি আপনার প্রধান লক্ষ্য। আপনি চান ছিমছাম, রুচিশীল সুন্দর গৃহ। সহজাতভাবেই আপনার মধ্যে রং ও রুচির শৈল্পিক গুণ রয়েছে। আপনি মিশুক ও সামাজিক হওয়ায় আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের আপনার ঘরে যাতায়াত দেখা যায়। আর বিভিন্ন উপলক্ষে আপনি তাদের দাওয়াত করতে পছন্দ করেন। আপনি সন্তানবত্সল। কর্তৃত্বপরায়ণ, কখনও কখনও নির্দয়ও হয়ে ওঠেন। আবার অতিরিক্ত আদরও দিয়ে ফেলেন। একটা দ্বৈতসত্তা এ ব্যাপারে লক্ষ করা যায়।

স্বাস্থ্য :

আপনি সাধারণ সুঠাম স্বাস্থ্যের অধিকারী। আপনার শরীরে প্রচুর প্রাণশক্তি ও ঔজ্জ্বল্য রয়েছে। আপনি সহজে অসুখ-বিসুখে ভোগেন না। আবার একবার অসুস্থ হলে আরোগ্য লাভে সময় লাগে। বৃষনারী সাধারণত দেখতে সুন্দর হয় এবং পোশাক-পরিচ্ছদে রুচি ও শালীনতা বজায় রাখে। অতিরিক্ত ভোজনপ্রিয় হওয়ায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এরা মোটা হয়ে যায়। গলা আপনার সবচেয়ে দুর্বল স্থান। ঠাণ্ডা ও সর্দি আপনাকে সহজেই কাবু করে ফেলতে পারে। তাই এর যত্ন নিন। দুশ্চিন্তাগ্রস্ত হলে আপনি সহজেই অসুস্থ হয়ে পড়েন। উচ্চ রক্তচাপ, জননেন্দ্রিয়ের রোগে আক্রান্ত হতে পারেন।

মিথুন রাশি্র বৈশিষ্ট্য




মিথুন রাশি্র বৈশিষ্ট্য


বাংলা রাশিচক্র
মিথুন (২২ মে – ২১ জুন) :- শিল্পী বা আবিষ্কারকের প্রতীক

চারিত্রিক বৈশিষ্ট্য :

আপনি দ্বৈতসত্তার অধিকারী। কখনও আবেগপ্রবণ আবার কখনও বাস্তববাদী। আপনার ব্যবহার ও চালচলনে একটা আকর্ষণ রয়েছে। আপনি চতুর ও বুদ্ধিদীপ্ত। আপনি সহজে রেগে যান আবার সহজেই সবকিছু ভুলে যান। আপনি সব অবস্থাতেই নিজেকে খাপ খাইয়ে চলতে পারেন। বুদ্ধিবৃত্তিক যে কোনো বিষয়েই আপনার আকর্ষণ প্রবল। তবে কোনো কিছুর গভীরে যেতে আপনি পছন্দ করেন না। আপনি একসঙ্গে অনেক কিছু করতে চান, এতে দেখা যায় কোনো কিছুই পূর্ণতা পায় না।

একটা অস্থির মন আপনাকে তাড়া করে বেড়ায়। একাগ্রতার অভাব রয়েছে আপনার মধ্যে। আপনি সহজে কোনো কিছু শিখতে পারেন, একসঙ্গে অনেক বিষয় নিয়ে সুন্দর আলাপ-আলোচনা করতে পারেন। কর্মেই আপনার আনন্দ। সব সময় পরিবর্তন ও বৈচিত্র্যের প্রত্যাশী। জীবনকে বৈচিত্র্যময় করার জন্য আপনি যে কোনো কিছু করতে পছন্দ প্রস্তুত। আপনি উচ্চাভিলাষী। উন্নতির জন্য আপনি চতুরতা ও কূট-কৌশলের আশ্রয় গ্রহণ করতে দ্বিধা করেন না। আপনি দেওয়ার চেয়ে পেতেই আগ্রহী বেশি।

কর্ম :

আপনি কর্মঠ ও পরিশ্রমী এবং চিত্তাকর্ষক ও বৈচিত্র্যময় কাজ করতে পছন্দ করেন। এমন কাজই আপনার জন্য ভালো, যেখানে বুদ্ধির সর্বাধিক ব্যবহারের সুযোগ আছে। আপনি সহজভাবে অনুসন্ধিত্সু ও গুছিয়ে কথা বলতে পারেন। আপনার মধ্যে কৌতুকবোধ ও স্বতঃস্ফূর্ত সুন্দর ব্যবহার রয়েছে। অনেক মানুষের মাঝে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

এ রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিকে সাংবাদিক, দালাল, আইনজীবী, সেলসম্যান, সেক্রেটারি ও ব্যবসায়ী হিসেবেও আপনি খারাপ করবেন না, যদিও আপনার লেখাতে গভীরতা তেমন থাকবে না। সার্জন, দাঁতের ডাক্তার ও ইঞ্জিনিয়ার হিসেবেও অনেককে সাফল্য লাভ করতে দেখা যায়। আপনার মধ্যে একধরনের অস্থিরতা আছে, ভ্রমণে বিশেষভাবে আগ্রহী। যে পেশায় এই প্রবণতাকে পূর্ণ করতে সাহায্য করবে এমন পেশাও আপনার জন্য ভালো। আপনার অস্থিরতা ও কৌতূহলী মনের জন্য কোনো পেশায়ই চিরদিন লেগে থাকতে পারবেন না।

অর্থ :

অর্থ উপার্জনে সঞ্চয়ে আপনার সাফল্য উল্লেখযোগ্য নয়। অস্থির চিত্ত ও ঘন ঘন পেশা পরিবর্তন এর অন্যতম কারণ। অর্থের প্রতি আপনার সহজাত মোহ আছে। এতে ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় বড় বড় কন্টাক্ট করিয়ে দিয়ে আপনি হঠাত্ প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। আপনার অনেক অর্থকরী উদ্যোগে সততা ও বিশ্বস্ততার অভাব দেখা যায়। নিয়মিত ও নিরাপদ আয়ের উত্স আপনার আর্থিক উন্নতি ও সুখ-সমৃদ্ধি নিশ্চিত করতে পারে।

প্রেম ও বিয়ে :

প্রেমে আপনি আগ্রহী। কিন্তু অস্থিরতা ও বৈচিত্র্যপ্রিয়তার জন্য কোথাও গভীরভাবে জড়াতে পারেন না। এক্ষেত্রে বিপরীত লিঙ্গরা আপনাকে ভুল বোঝে। অবিশ্বস্ততার অপবাদ পেয়ে থাকেন। কেউ আপনাকে আকর্ষণ করলে সহজেই দূরে সরে যেতে পারেন। এতে আপনার মনে কোনো অনুশোচনা ও দুঃখবোধ কাজ করে না। জীনবকে বৈচিত্র্যময় করার জন্য আপনি এটাকে স্বাভাবিক মনে করেন।

ঘর-সংসার ও সন্তান :

সুন্দর পরিবেশ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার লক্ষ্য শান্তিপূর্ণ, বৈচিত্র্যময়, আনন্দঘন জীবন। গৃহ আপনাকে এ লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। আপনি চান আপনার বাড়িতে গান-বাজনা, আনন্দ-ফুর্তির ব্যবস্থা থাকুক। আত্মীয়স্বজন আপনার বাড়িতে ঘন ঘন যাতায়াত দেখা যায়। আপনি অতটা অর্থনৈতিক সচেতন না। তবু গৃহকে সুন্দরভাবে ম্যানেজ করার ক্ষমতা আছে আপনার। আপনি সব সময়ই ভাবেন সংসার আপনাকে কতটুকু দিল। আপনি সংসারকে কতটুকু দিলেন। এই ভাবনা আপনার কাছে তেমন গুরুত্ব পায় না। পিতা-মাতা হিসেবে আপনি ততটা আদর্শ নন। আপনার বহিমুখী মন ও ব্যস্ততা এ ব্যাপারে অন্তরায় সৃষ্টি করে।

স্বাস্থ্য :

আপনার মনের মতোই আপনার দেহ সক্রিয়। চেহারাতে একটা বুদ্ধিদীপ্ত ছাপ সাধারণত দেখা যায়। আপনার অস্থিরতা ও একসঙ্গে অনেক কিছুতে শক্তির অপচয় আপনার স্বাস্থ্যহানি ঘটাতে পারে। আপনার সদা সক্রিয় মন শান্তিপূর্ণ ঘুমের অন্তরায়। আপনার সবচেয়ে দুর্বল স্থান স্নায়ুতন্ত্র ও ফুসফুস। এদের যত্ন নিন। সাধারণত আপনার বাত, ঠাণ্ডা, নিউমোনিয়া, অ্যাজমা ও স্নায়বিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

নেতিবাচক বৈশিষ্ট্য :

দোষ-গুণ নিয়েই মানুষ। দোষগুলো আপনি কতটা দমিয়ে নিতে পারলেন বা নিয়ন্ত্রণে রাখতে পারলেন এর ওপরই নির্ভর করে জীবনের সাফল্য। আপনি যদি দুর্বল মিথুন হন, তবে আপনার মধ্যে ধৈর্য ও একাগ্রতার অভাব দেখা যাবে। জীবনের সাফল্যের জন্য স্থিতি বড় বেশি প্রয়েজন। লোভ ও বৈচিত্র্যের স্পৃহা আপনার মধ্যে অপরাধপ্রবণতা বাড়িয়ে তুলতে পারে।

কর্কট রাশির বৈশিষ্ট্য



কর্কট রাশির বৈশিষ্ট্য


বাংলা রাশিচক্র
কর্কট (২২ জুন – ২২ জুলাই) :- প্রচারক বা শিক্ষকের প্রতীক

চারিত্রিক বৈশিষ্ট্য :

সব রাশির মানুষের মধ্যে তুলনামূলকভাবে আপনি বেশি মেজাজী, সংবেদনশীল ও ধৈর্যশীল। আপনি অত্যন্ত চাপা স্বভাবের। হূদয়াবেগ ও অনুভূতির যথাযথ বাঙ্ময় প্রকাশ ঘটাতে আপনি প্রায়শই ব্যর্থ হন। তাই প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন আপনাকে ভুল বোঝে। আপনি মানুষের দুঃখ-কষ্ট দেখে সহজেই আপ্লুত হন। আপনি অত্যন্ত দয়ালু। অনেকেই আপনার এই দুর্বলতার সুযোগ নেয়। চন্দ্রের প্রভাবে আপনার মধ্যে একটা অস্থিরতা ও বৈচিত্র্যপ্রিয়তা কাজ করে। ভ্রমণ ও বিদেশের প্রতি আগ্রহ দেখা যায়। আপনার জীবনে একাধিক বিদেশ ভ্রমণের সুযোগ আসে।

যাদের আপনি ভালোবাসেন তাদের দ্বারা আপনি সহজেই প্রতারিত হন। কিন্তু যদি মনে করেন সুন্দর মনের ছদ্মবেশে স্বার্থ ও ছলনা লুকিয়ে আছে, আপনি সহজেই নীরবে দূরে সরে দাঁড়ান। ঘর-সংসারের প্রতি ভালোবাসা আপনার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য। ঘরের শান্তি, সংসারের সমৃদ্ধি ও নিরাপত্তা একান্তভাবে কামনা করেন। আপনি সহজাতভাবে সামাজিক। কিন্তু একটা রক্ষণশীল মন আপনাকে ঘিরে রাখে, নিজের মতো করে সবকিছু দেখতে চান, পেতে চান, অন্যদিকে নতুন কিছুর প্রতি আপনার আগ্রহও আছে। আপনার অদ্ভুত প্রজ্ঞা ও ইন্দ্রিয় শক্তি রয়েছে, যা দিয়ে আপনি অন্যদের অভিসন্ধি বা মনমানসিকতা বুঝতে পারেন। আপনি সৃজনশীল ও উচ্চাভিলাষী। সত্য ও সুন্দরের প্রতি আপনার সহজাত আকর্ষণ রয়েছে। আপনি মনেপ্রাণে ধার্মিক, আপনি সাহিত্য-সংগীত পছন্দ করেন। জীবনের রহস্যময়তা ও আধ্যাত্মিকতার প্রতি আপনার দুর্বলতা রয়েছে।

কর্ম :

আপনি মিতব্যয়ী, বিচক্ষণ, সতর্ক ও পরিণামদর্শী। একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য এই গুণগুলো অত্যন্ত গুরুত্বপূণর্, যা আপনার রয়েছে। আপনার ইনটিউশন ব্যবসায়িক লেনদেন ও সঠিক সিদ্ধান্ত উল্লেখযোগ্য। ভূমিকা রাখে আপনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে যুক্তির চেয়ে অনুভূতির ওপর নির্ভর করেন। যেখানে শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রমের সুযোগ বেশি এ ধরনের পেশাই আপনার জন্য উপযুক্ত। জনসংযোগ ও সেবামূলক কাজেও আপনি সুনাম অর্জন করতে পারেন। আপনি কোনো জিনিসকে বিশ্লেষণ করে তা গভীরে অনায়াসে যেতে পারেন। রিয়েল এস্টেট ও অর্থলগ্নি ব্যবসায় এ গুণ কাজে লাগাতে পারে। জলীয় বৈশিষ্ট্যের জন্য আপনি তরল জিনিসের ব্যবসা, হোটেল ব্যবসা, বাগান-নার্সারি ও বৈদেশিক উদ্যমী ও সৃজনশীল। আপনার সাহিত্য, সংগীত ও চিত্রাঙ্কনের প্রতি গভীর আবেগ ও শৈল্পিক সুষমা দেখা যায়। আপনি দরদি ও সেবাপরায়ণ। ডাক্তার, নার্স ও সমাজসেবী হিসেবেও আপনি ভালো করবেন।

অর্থ :

নিরাপত্তাবোধ কর্কটের প্রবল। তা থেকেই অর্থ ও সম্পত্তির প্রতি সহজাত আকর্ষণ রয়েছে আপনার। আপনি মিত্যব্যয়ী ও সঞ্চয়ী। আপনি সত্, অন্যদের কাছ থেকে আপনিও সততা আশা করেন। সততা ও বিশ্বাসের ভিত্তির ওপর আপনি নিজেকে দাঁড় করাতে চান। আপনার ধৈর্য ও উদ্যমী মন আর্থিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কথিত আছে, পৃথিবীর জমাকৃত অর্থ ও সম্পদের সিংহভাগই কর্কটের হাতে।

প্রেম ও বিয়ে :

আপনার কাছে প্রেম, বিয়ে ও পারিবারিক শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার চোখে একধরনের স্বপ্নিল দৃষ্টি ও আচ্ছন্নতা আছে, যা সহজেই বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে, আপনি বেশ আবেগপ্রবণ ও রোমান্টিক। হূদয়ের অকৃত্রিম উষ্ণতা আপনাকে সহজেই আপ্লুত করে। প্রেমিক-প্রেমিকার জন্য আপনি বিশ্বস্ত নিবেদিত। যথার্থ প্রিয়জনকে পেলে প্রেম আপনার জীবনের সব। এর জন্য বড় রকমের ত্যাগ স্বীকারেও আপনি প্রস্তুত। কিন্তু আপনার সুন্দর ও রক্ষণশীল মন যথার্থ প্রিয়জনের প্রয়োজনকে সহজে খুঁজে পায় না।

একবার খুঁজে পেলে আপনি তাকে কখনও ছেড়ে যেতে পারেন না। ছোট ছোট বিচ্ছেদ আপনার মনকে দারুণভাবে তোলপাড় করে। প্রিয়জনের প্রয়োজনের প্রতি সব সময়ই আপনার দৃষ্টি থাকে। আপনি বহুগামিতাকে মনেপ্রাণে ঘৃণা করেন। আপনি চাপা স্বভাবের হওয়ায় আবেগ প্রকাশে তীব্রতা কম থাকে। এতে অনেকে আপনাকে ভুল বোঝে। আপনি চান প্রিয়জন আপনার যত্ন নিক, আপনার কথায় গুরুত্ব দিক। এক্ষেত্রে কখনও কখনও আপনাকে মেজাজী হতেও দেখা যায়। একমাত্র প্রেম ও সুন্দর ব্যবহার দিয়েই আপনাকে প্রভাবিত করা যায়। আপনি অত্যন্ত সেন্টিমেন্টাল। স্পর্শকাতর ও স্নেহ-মমতায় পরিপূর্ণ যৌনাবেগের সুন্দরতম প্রকাশে আপনি আগ্রহী।

ঘর-সংসার ও সন্তান :

সব রাশির তুলনায় আপনি বেশি গৃহপ্রেমিক ও সংসারের প্রতি নিবেদিত। একটি সুন্দর বাড়ি ও বাগান যেন আপনার পৃথিবী। আপনি অতীত ও পুরনো জিনিস ভালোবাসেন। তাই আপনার বাড়ির সাজসজ্জায় একটা রোমান্টিক ছোঁয়া থাকে। আপনি আপ্যায়ন করতে পছন্দ করেন। আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও পেশা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আপনার বাড়িতে ঘন ঘন যাতায়াত দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে তারা এলে আপনি খুশি হন। ক্ষেত্রবিশেষে কখনও বাড়িতে ঘরোয়া গানের জলসার আয়োজনে আপনি উত্সাহী। আপনার গৃহ আধুনিক না হলেও সেখানে রুচির ছাপ পাওয়া যায়। একটা সুন্দর আরামদায়ক পরিবেশ আপনার কাম্য।

স্বাস্থ্য :

আপনার দুর্বল স্থান পাকস্থলী সহজেই পেটের পীড়া ও গ্যাস্ট্রিকে আক্রান্ত হন। অপ্রয়োজনীয় দুশ্চিতা ও নার্ভাস স্বভাব এর অন্যতম কারণ। আপনার সুস্বাদু ও রিচ খাবারের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। যতটা সম্ভব এই প্রবণতা সংযত করতে চেষ্টা করুন। আপনার মেজাজী স্বভাব স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে। দুশ্চিন্তা, ভয়, বিষণ্নতা আপনার রোগের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। চন্দ্র আপনার চালিকাশক্তি হওয়ায় আবহাওয়া বা ঋতু পরিবর্তন আপনার শরীর ও মনে বেশ প্রভাব বিস্তার করে। মিষ্টির প্রতি আপনার বেশ আকর্ষণ রয়েছে। এতে আপনি মোটা হয়ে যেতে পারেন, বহুমূত্র রোগে আক্রান্ত হতে পারেন। আপনার সুস্বাস্থ্যের জন্য দুশ্চিন্তামুক্ত জীবন ও নিয়মিত ব্যায়াম করা উচিত।

নেতিবাচক বৈশিষ্ট্য :

দোষ-গুণ নিয়েই মানুষ। আপনি যদি দুর্বল কর্কট হন অর্থাত্ আপনি যদি অন্যান্য গ্রহের কোণিক প্রভাব দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তবে আপনার মধ্যে উদ্যমহীনতা ও ভীরুতা দেখা যাবে। অকেকেই অত্যন্ত অলস ও অদৃষ্টবাদী। অনেকে অতীতচারী এত বেশি যে ভবিষ্যেক সুন্দর করার কোনো আগ্রহই তাদের মধ্যে দেখা যায় না। অতিরিক্ত আবেগ জীবনকে জটিল করে তুলতে পারে।

সিংহ রাশির গুনা গুন ও বৈশিষ্ট্য



সিংহ রাশির বৈশিষ্ট্য


বাংলা রাশিচক্র
সিংহ (২৩ জুলাই - ২৩ আগস্ট) :- ক্ষমতার প্রতীক

চারিত্রিক বৈশিষ্ট্য :

আপনার ব্যক্তিত্বে আভিজাত্য, কর্তৃত্ব ও প্রেমের এমন এক সুন্দর সমন্বয় রয়েছে, যা সহজেই অন্যদের আকর্ষণ করে। আপনার প্রাণবন্ত ও সদা হাস্যোজ্জ্বল স্বভাব সব সময়ই সর্বজনের কেন্দ্রবিন্দুতে ধরে রাখে। আপনিও মনেপ্রাণে এ অবস্থানকে পছন্দ করেন। আপনি উদার ও সহানুভূতিশীল। অন্যের দুঃখে পাশে দাঁড়াতে ভালোবাসেন। এজন্য আপনার জীবনে ভালোবাসা ও বন্ধুর অভাব হবে না। আপনি আনন্দ-ফুর্তি ও খেলাধুলা পছন্দ করেন। আপনি জীবনকে সুন্দরভাবে ভোগ করতে চান। আপনি সৃজনশীল ও সাংগঠনিক।

নেতৃত্বের স্পৃহা আপনার রক্তে মিশে আছে। সহজেই আপনি মানুষকে প্রভাবিত করতে পারেন। আত্মমর্যাদাবোধের ব্যাপারে আপনি অত্যন্ত স্পর্শকাতর। আপনার মর্যাদাবোধে কেউ আঘাত করলে আপনি সহজে ভুলতে পারেন না। আপনার রাগী স্বভাব কখনও কখনও সমস্যার সৃষ্টি করে। তবে আপনার রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না। আপনি মানুষকে সহজেই ক্ষমা করতে পারেন। সুন্দরের প্রতি আপনার সহজাত বৈশিষ্ট্য রয়েছে। বিলাস ও জৌলুস আপনি পছন্দ করেন। আপনার পোশাক-পরিচ্ছদ ও চালচলনে তার উপস্থিতি লক্ষ করা যায়।

প্রশংসা তোষামোদে আপনি সহজেই প্রভাবিত হয়ে যান। কখনও কখনও শত্রু-মিত্র বুঝতে ভুল করেন। জীবনের গতিময়তা ও সৌন্দর্য আপনার কাছে বড় কথা। অন্য কিছু নিয়ে বেশি ভাবতে চান না। আপনার উজ্জ্বল ব্যক্তিত্বে একটা সাফল্য ও তীব্র আবেগ রয়েছে। যুক্তির তোয়াক্কা না করে আপনি অনেক কিছুই করে বসেন।এতে কখনও কখনও সমালোচনা ও বিপদের সম্মুখীন হন। আপনি স্পষ্টভাষী। কারও দোষ-গুণ বা যে কোনো কাজের সহজেই সমালোচনা করে থাকেন। তবে আপনার মধ্যে সাধারণ হিংসা ও বিদ্বেষ কাজ করে না।

কর্ম :

যে কোজে আপনার কর্তৃত্ব থাকবে এমন কাজই আপনার জন্য উপযুক্ত। প্রশাসনিক কাজেও আপনার দক্ষতার প্রমাণ দিতে পারেন। আপনার সহজাত প্রবৃত্তি জীবনে সম্মান ও প্রতিষ্ঠা অর্জন। সব কাজেই আপনি তা খুঁজে বেড়ান এবং আপনি পেয়েও যান। কারণ আপনার রয়েছে বুদ্ধি, মানুষকে বোঝার ক্ষমতা ও আত্মবিশ্বাস। আপনি ম্যানেজার, সুপারভাইজার, রাজনীতিবিদ হিসেবেও ভালো করবেন। আপনার মধ্যে গতির দায়িত্বশীলতা রয়েছে। যেখানে আপনার কাজে স্বাধীনতা রয়েছে, সেখানেই আপনার অগ্রগতি ও প্রসার। ব্যবসাও আপনার জন্য উপযুক্ত ক্ষেত্র। বিজ্ঞাপনী সংস্থা, উত্পাদন শিল্পেও আপনার ভালো করার সম্ভাবনা বেশি। আপনার রয়েছে সৃজনশীল শিল্পমন। নাটকীয়তা ও গ্ল্যামার আপনাকে সহজে আকর্ষণ করে। অভিনয় ও বিনোদন জগতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন।

অর্থ :

আপনি অমিতব্যয়ী। বিলাস ও জৌলুস পছন্দ করেন। এর জন্য অর্থের দরকার। আপনি প্রয়োজনীয় অর্থ উপার্জন করতে জানেন। অল্পবয়সেই আপনি প্রতিষ্ঠা পেয়ে যান। হঠাত্ অর্থ প্রাপ্তি বা জুয়ার প্রতিও আপনার আসক্তি রয়েছে।

প্রেম ও বিয়ে :

আপনার ব্যক্তিত্বের আভিজাত্য ও বলিষ্ঠ কণ্ঠস্বর সহজেই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। আপনার প্রাণচঞ্চলকে সবাই পছন্দ করে। রোমাঞ্চে জড়ানো আপনার কাছে কোনো কঠিন ব্যাপার নয়। আপনি আলাপ জমাতেও পারদর্শী। প্রেমিক-প্রেমিকা হিসেবে আপনি উষ্ণ, আবেগপ্রবণ সেন্টিমেন্টাল ও রোমান্টিক। সৌন্দর্যের প্রতি আপনার দুর্বলতা থাকায় বিপরীত লিঙ্গের বাহ্যিকে রূপলাবণ্য আপনার প্রথম দৃষ্টিকে প্রথম স্পর্শ করে। আপনি গভীরভাবে ভালোবাসতে জানেন। ছলনা ও অভিনয়কে আপনি ঘৃণা করেন। তবে আপনার জৌলুস ও বৈচিত্র্যপ্রিয় মনের সঙ্গে প্রিয়জনকে অবশ্যই মানানসই হতে হবে।

প্রিয়জনদের জন্য আপনি অনেক কিছুই করতে পারেন। দামি দামি উপহার দিতে পছন্দ করেন। শ্রদ্ধা ও প্রশংসা পেলে আপনি অত্যন্ত বিশ্বস্ত ও নিবেদিত। আপনার স্বাধীনতা ও কর্তৃত্বকে মানবে এমন জীবনসঙ্গী আপনার জন্য উপযুক্ত, আপনারা সময়মতোই বিয়ে করেন। আপনার যৌন অনুভূতি অত্যন্ত প্রবল।

ঘর-সংসার ও সন্তান :

ঘরের শান্তি ও সুন্দর পরিবেশ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ব্যস্ত জীবনে ঘর হল রিলাক্সের উত্তম স্থান। আপনি চান সবাই আপনাকে বাড়ির নেতা মনে করুক। আপনার কথা শুনুক। আপনি আশা করেন বাড়ির সবাই আপনার সম্মান ও রুচিকে তুলে ধরুক। অন্যথায় আপনি ক্ষুব্ধ হন, মেজাজী হয়ে ওঠেন। আপনি অতিথিপরায়ণ। বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের সান্নিধ্য আপনি বেশ উপভোগ করেন। তবে এ ব্যাপারে আপনি চুজি। আপনি ক্ষমতা ও প্রতিপত্তি প্রকাশে অর্থ খরচ করতে কোনো কার্পণ্য করেন না। আপনি সুন্দর এলাকায় সুসজ্জিত বাড়ি পছন্দ করেন।

সিংহ স্ত্রী সাধারণত খুব বিলাসবহুল জীবন পছন্দ করে, কেনাকাটা ও খরচের ব্যাপারে তারা অমিতব্যয়ী। তবে উদার মনের জন্য তারা বেশ সুপরিচিত। স্বামীর বিভিন্ন পার্টিতে তাদের উপস্থিতি লক্ষ করার মতো। উচ্চাভিলাষী ও উষ্ণ স্বামীর জন্য এরা আদর্শ স্ত্রী। মা হিসেবে এরা সন্তানবত্সল, সিংহ পিতা সন্তানকে কঠোর নিয়ন্ত্রণে রাখার পক্ষপাতী। সন্তানের প্রতি আপনাকে নমনীয় হতে হবে। তাদের সহজাত প্রবণতার মূল্য দিতে হবে। সত্যিকার অর্থে আপনি সন্তানের উন্নতি ও কল্যাণ কামনা করেন।

স্বাস্থ্য :

আপনি অন্যদের তুলনায় জীবনকে বেশি ভালোবাসেন। তাই সুস্বাস্থ্য ও সৌন্দর্য আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জন্মগতভাবেই সুঠাম দেহের অধিকারী। দেহ-মনে একটা চাঞ্চল্য সব সময়ই লক্ষ করা যায়। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। সুস্বাদু খাবারের প্রতি দুর্বলতা, আপনাকে গৃহরোগ, উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগে আক্রান্ত করতে পারে। হূদযত্ন ও মেরুদণ্ড আপনার দুর্বল স্থান। এদের যত্ন নিন। আপনি রোগ থেকে দ্রুত আরোগ্য লাভ করেন। নিজের ক্ষমতা দেখাতে গিয়ে একসঙ্গে অনেক কাজের দায়িত্ব নিয়ে আপনি প্রায়শ মানসিক ও শারীরিক চাপের সম্মুখীন হন। এই প্রবণতা আপনার স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আবার বীরত্ব দেখাতে গিয়ে কখনও কখনও দুর্ঘটনার শিকার হন। বয়স আপনাকে সহজে স্পর্শ করতে পারে না। বৃদ্ধ বয়সেও আপনার মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

নেতিবাচক বৈশিষ্ট্য :

দোষ-গুণ নিয়েই মানুষ। আপনি যদি দুর্বল সিংহ হন অর্থাত্ আপনি যদি অন্যান্য গ্রহের অশুভ কৌণিক প্রভাব দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তবে আপনার মধ্যে উদ্ধত ও দাম্ভিক ব্যবহার লক্ষ করা যবে। অনেক ক্ষেত্রে আপনি বেপরোয়া হয়ে উঠতে পারেন। আপনার পারিবারিক, ব্যবসায়িক থেকে শুরু করে সবখানে তার বিরূপ প্রভাব পড়তে পারে। আপনার মধ্যে কৌশলের অভাব দেখা দিতে পারে। মানুষের সমালোচনা করতে গিয়ে আপনি সমাজে অপ্রিয় হযে উঠতে পারেন। সত্যিকার বন্ধু ও চাটুকারের মধ্যে পার্থক্য বুঝতে না পেরে অনেক সময়ই ক্ষতির শিকার হতে পারেন। কেউ কেউ অনিয়ন্ত্রিত যৌন জীবনের জন্য প্রচুর মূল্য দিতে পারেন। আপনাকে জীবনযুদ্ধে আরও বাস্তববাদী হতে হবে। আপনার উদ্যমই আপনার পুঁজি।

কন্যা রাশির গুন ও বৈশিষ্ট্য



কন্যা রাশির বৈশিষ্ট্য


সুপ্রভাত
বাংলা রাশিচক্র

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) :- কারিগর বা সমালোচকের প্রতীক

চারিত্রিক বৈশিষ্ট্য :

আপনি বাস্তববাদী, বুদ্ধিদীপ্ত ও পরিশ্রমী। আবেগ-অনুভূতিকে আপনি মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ করে থাকেন। এর জন্য আপনার আচরণে একটা শীতলতা লক্ষ করা যায়। মনের দিক থেকে আপনি নিখুঁত সৌন্দর্যে বিশ্বাসী। আপনার স্মরণশক্তি প্রখর, অতীতের অনেক ঘটনা অনায়াসে বলে দিতে পারেন অতীতচারী স্বভাব রয়েছে আপনার। আপনি জীবনের উল্লেখযোগ্য ঘটনা ডায়েরিতে লিখে রাখতে পছন্দ করেন। আপনি কঠিন সমালোচক ও স্পষ্টবাদী। সাধারণত এতে ঈর্ষা থাকে না, তবু এর কারণে আপনি অন্যদের কাছে অপ্রিয় হয়ে ওঠেন, অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়।

যেকোনো আবেগ বা ইন্দ্রিয়ের ব্যাপারে আপনি অত্যন্ত চাপা। সহানুভূতিশীল হওয়া সত্ত্বেও আপনাকে স্বার্থপর মনে হতে পারে। প্রেমের ব্যাপারে আপনার ঠাণ্ডা স্বভাব সুন্দর জীবনের পথে অন্তরায়। আপনি দ্রুত যেকোনো জিনিস লিখতে পারেন। কিন্তু পড়ালেখায় আপনার আগ্রহ কম। আপনি বুদ্ধিবৃত্তিক সব ব্যাপারে আগ্রহী এবং সংস্কৃতিবান ব্যক্তিদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে চান। আপনি বেশ চালাক ও সতর্ক। আপনার সাহিত্য ও শিল্প সংস্কৃতির প্রতি জন্মগত আগ্রহ রয়েছে। আপনি সাধারণত বিনয়ী ও বিশ্বস্ত। আপনার জীবনে বহুবার বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। নিজের বাড়ি না হলে আপনি ঘন ঘন বাড়ি বদল করতে পছন্দ করেন। চাকরির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না। বন্ধু হিসেবে আপনি বেশ বিশ্বস্ত।

কর্ম :

কাজই আপনার আনন্দ ও গর্ব। কাজের মাধ্যমে আপনি নিজেকে প্রকাশ করতে চান। সত্যিকার ভালো কাজের জন্য আপনি ত্যাগী ও পরিশ্রমী। আপনি মানসিক ও শারীরিক দু’ ধরনের কাজেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশ্লেষণ ক্ষমতা ও ধৈর্যের জন্য আপনি শিক্ষক, সাংবাদিক ও সমালোচক হিসেবে দক্ষতার পরিচয় দিতে পারেন। বিজ্ঞানী ও আইনজীবী হিসেবেও আপনি খ্যাতি অর্জন করতে পারেন। সেক্রেটারি ও হিসাবরক্ষক হিসেবেও আপনার মেধার স্বাক্ষর রাখতে পারেন। অংশীদারি ব্যবসা হলে আপনার অংশীদারত্বে উদ্যমী, সাহসী ও শর্টকাট মাধ্যমে পারদর্শী হতে হবে। আপনার অধ্যবসায়, বিশ্বস্ততা ও প্রতিযোগী মন ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কর্মচারীদের নিকট আপনি অপ্রিয় হয়ে ওঠেন।

অর্থ :

অর্থের ব্যাপারে আপনি বেশ উত্সাহী। অর্থকে আপনি ক্ষমতার উত্স বলে মনে করেন। আপনি বেশ হিসাবী। সহজে অর্থ হাতছাড়া করতে চান না। আপনি সঞ্চয়ী। ধনী হওয়ার জন্য আপনার চেষ্টায় কোনো ক্লান্তি নেই। অর্থলগ্নিতে আপনার ভাগ্য ততটা ভালো নয়। অতি সতর্কতার জন্য অর্থ উপার্জনের অনেক সুন্দর সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে।

প্রেম ও বিয়ে :

প্রেমের ব্যাপারে আপনি অনেকটা শীতল প্রকৃতির। সাধারণত আবেগ-অনুভূতি ও স্নেহ-মমতা প্রকাশে আপনি রুচিশীল ও বিনয়ী। আপনি এত বেশি আত্মকেন্দ্রিক যে, প্রেমের স্বাভাবিক আবেগ প্রকাশেও সঙ্কোচ বোধ করেন। আপনি প্রেমিক-প্রেমিকার কাছে নিবেদিত হওয়াটাকে অপছন্দ করেন। আপনি কখনও কখনও প্রেমকে অভিনয় হিসেবে উপভোগ করেন। তবে কেউ যদি আপনার ভালোবাসা অর্জনে সমর্থ হয়, আপনি সহজেই তার দ্বারা প্রভাবিত হন। এক্ষেত্রে আপনার নির্বাচন সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ।

কোন গ্রহের কারনে কি কি অংশে মানব দেহে বিস্থার ঘটে দেখুন

কোন গ্রহের কারনে কি কি অংশে মানব দেহে বিস্থার ঘটে দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে নয়টি গ্রহ রয়েছে। রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রা...

all kinds of Natural Gemstone Seller With Lab Certificate