শনিবারে জন্মগ্রহণ জাত ব্যক্তির কেমন যাবে
শনিবারে জন্মগ্রহণ জাত ব্যক্তির ভাগ্য কেমন
মানব জীবনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল চরিত্র। আর এই চরিত্র র্নিভরশীল তার জন্মানোর গ্রহের ওপর। মানুষ জাতি যতই আধুনিকতার স্পর্শ পাক না কেনো এখনও পর্যন্ত মানুষ গ্রহ নক্ষত্র এর ওপর বিশ্বাসী। তাই পুরাণ কথা মতে ও পূর্ব পুরুষ এর উক্তি কে মানত্যা দিয়ে, বিচার করে থাকি যে মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহের ওপর। গ্রহ দের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে যে জাতিকের চরিত্র কেমন হয়।আজকে জানবো শনিবারে জন্মান মানুষের ব্যক্তিত্ব কেমন হয়ে থাকে।
ব্যক্তিত্ব – শনিবারের অধিপতি সূর্য পুত্র শনিদেব। এই বারে জন্ম গ্রহণ কারী ব্যক্তিরা নিজের উপর খুব বিশ্বাসী হন। এনেরা কাউকে কথা দিলে ওই কথার খেলাপ করেন না। অনেক বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত এরা সফলতা পায়। এরা একটু অলস স্বভাবের হন।
এই সমস্ত ব্যক্তির বন্ধুর সংখ্যা কম হয়। কিন্তু বন্ধুদের প্রতি খুব বিশ্বাসী হন। হঠাৎ করে রেগে যান এবং পরে এই রাগের জন্য অনুশোচনা করতে হয়। এই দিনে জন্মানো ব্যক্তিরা দেখতে খুব আকর্ষণীয় ও সুন্দর হন। বন্ধু সুলভ মনের অধিকারী ও অধিকারিণী হন এবং সহজেই সবার মন জয় করতে পারেন। এরা গরিবের সেবা করতে ভালোবাসেন। এদের মন শান্ত হয় কিন্তু পরিস্থিতি কখনও খারাপ হতে বাধ্য করে। শিক্ষা ক্ষেত্রে অনেক বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় কিন্তু কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত সফলতা এনে দেয়।
ব্যাক্তিত্ব
শনিবার জন্মগ্রহণকারীরা স্বভাব-চরিত্রে একটি ধীর-স্থির হয়। তবে এরা খুব স্টেডি এবং পরিশ্রমী চরিত্রের মানুষ। এঁদের বুদ্ধিমত্তাও তারিফ করার মতো। সবচেয়ে বড় কথা এরা খুবই বাস্তববাদী হন। নিয়মানুবর্তিতায় একদম কড়া ধাচের ও স্পষ্ট বক্তা যাকে বলে। তবে, এরা যে খুবই সাধু গোছরের হয়-এমনটা ভাবার কারণ নেই। কারণ, এরা যদি কোনও একটা জিনিসের পিছনে পড়ে যায় তাহলে তাকে হাসিল করার জন্য যে-তেন প্রকারের কাজ করতেও পিছপা হয় না।
প্রবল দায়িত্বশীল
জ্যোতিষ শাস্ত্র-এ শেষ গ্রহ হল শনি। এই দিনে জন্মগ্রহণকারী মানসিকভাবে প্রচণ্ডরকমের পরিণত হয়। এরা নিজেদের দায়িত্ব সম্পর্কে ভালরকমের ওয়াকিবহাল থাকে। দায়িত্ব ও কর্তব্যকে এরা অগ্রাধিকার দিয়ে থাকে। অপরিচিতদের কাছে এমনভাব করে যেন প্রচণ্ডরকমের সিরিয়াস। কিন্তু, এরা যদি সমমনোভাবাপন্ন মানুষ খুঁজে পেলে তাদের সঙ্গে এমন আন্তরিকতায় মাতে যে সিরিয়াসনেস উধাও হয়ে যায়। ম্য়ানেজমেন্ট সেক্টরে দেখা গিয়েছে এরা প্রবল প্রতিভাশালী। এরা সবসময় চায় ভুল করতে এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজে নিজে কিছু খাড়া করতে।
স্বাস্থ্য – এই দিন জন্মগ্রহণ করেন যে সব ব্যক্তিরা তাদের হাড় ও হাঁটুর সমস্যা দেখা যায়। এনাদের কোমরে ও পিঠে ব্যথা কানের সমস্যা দেখা যায়। নিজের স্বাস্থের প্রতি খেয়াল রাখা খুবই দরকার। কেরিয়ার – এই দিন জন্মানো ব্যক্তিরা সব ক্ষেত্রে সমান পারদর্শীতা দদেখায়।ববিজ্ঞান, টেকনিক্যাল, কৃষি, ডাক্তার, সিআইডি, আইন বিভাগ, ইঞ্জিনিয়ার প্রভৃতি ক্ষেত্রে কাজ করে থাকেন। সমস্ত কাজ দায়িত্বের সঙ্গে সুন্দর ভাবে করে থাকেন।অফিসে বসের খুব প্রিয় হন
ভালবাসা
এরা চারিত্রিকগতভাবে খুব 'সাই' টাইপের মানুষ। তবে, এদের মধ্যে ভালবাসা প্রচণ্ডভাবে থাকে। এদের হৃদয় বিশালরকমের ভালবাসায় ভরা। কিন্তু, এরা মুখ ফুটে তা বলতে পারে না বা এমনকিছু করতে পারে না যা থেকে তাদের ভিতরের পরিপূর্ণ ভালবাসার সন্ধানটা সহজে মেলে। এরা লাইফ-পার্টনার খোঁজার ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল এবং সিলেক্টিভ গোছরের মানুষ। এরা লাভ-লাইফ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে তার সম্পর্কে ভালো-করে জেনে নিয়ে তবে সিদ্ধান্ত নেয়। এরা একটু স্বাধীনচেতা টাইপের মানুষও বটে। ফলে, এরা চায় তাদের সঙ্গী বা সঙ্গিনী যেন তার পছন্দ ও চাওয়া-পাওয়াকেই বেশি করে অগ্রাধিকার দেয়।
প্রেম – শনিবারে জন্মানো ব্যক্তিরা কখনো কাউকে প্রেমে ধোঁকা দেয়না এবং কাউকে ঠকায় না। এরা কোন দিন দেখিয়ে প্রেম করেন না। এরা কাউকে মন প্রান দিয়ে ভালোবাসে এবং তার জন্য সবকিছু করতে পারে। রাগের কারনে এদের সম্পর্কের মধ্যে ছোট ছোট বিবাদ সৃষ্টি হতে পারে। পরে নিজেরা তা ঠিক করে নেয়। দাম্পত্য জীবন সুখকর হয়
বিবাহ
শনিবারে জন্মগ্রহণকারীরা এতটাই পারফেকশনিস্ট যে তারা ঘরোয়া জিনিসেও একটা প্রফেশনাল অ্যাপ্রোচের আশা করে থাকে। যদিও, পরিবারঅন্ত প্রাণ এরা। তথাপি এরা পরিবারের মধ্যে সুখ ও সমৃদ্ধি দেখার জন্য অতিরিক্ত পরিশ্রম করতেও দ্বিধা করে না। এতে পরিবারের মানুষের সঙ্গে আত্মিকতার বন্ধন আরও তীব্র হয় বলে এদের ধারনা। এরা খুব একটা ঘ্যানঘ্যান- করা টাইপের মানুষ হয় না। কারোর সম্পর্কে সহজে কোনও অভিযোগও করে না। এমনকী এরা জীবন সঙ্গী বা সঙ্গিনীকে কখনই সন্দেহ করে না। উল্টে তাদের সঙ্গী বা সঙ্গিনীকে কতটা ব্যক্তি-পরিসর দিলে ভালো হয় সে বিষয়টাও ভাবে।
কেরিয়ার
শনিবারে জন্মগ্রহণকারীরা অঙ্ক কষে খুব সুন্দর করে জীবনে এগোনোর ক্ষমতা রাখে। যে কোনও জিনিস করার আগে তাতে এত সুন্দর একটা নকসা তৈরি করে যে সাফল্য পাওয়াটা খুব সহজ হয়ে যায়। যার ফলে দেখা যায় শনিবারে জন্মনেওয়াদের মধ্যে ব্যাবসায়িক বোধ-বুদ্ধি প্রবলভাবে থাকে। এরা চারিত্রিকগতভাবে প্রচণ্ড পারফেকশনিস্ট বা নিখুত হওয়ার চেষ্টা করে।
শুভ দিন :এদের শুভ দিন হল শনিবার ও মঙ্গলবার। শুভ রং :শুভ রং হল কালো ও লাল। শুভ সংখ্যা : ৩, ৬, ৯।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন