Powered By Blogger

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

বুধবার জন্ম হলে কেমন হবে তাহার বিবরণী


বুধবার জন্ম হলে কেমন?

সুপ্রভাত
বুধবার জন্ম হলে ভাগ্য কেমন?

মানব জীবনের প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল চরিত্র। আর এই চরিত্র র্নিভরশীল তার জন্মানোর গ্রহের ওপর। মানুষ জাতি যতই আধুনিকতার স্পর্শ পাক না কেনো এখনও পর্যন্ত মানুষ গ্রহ নক্ষত্র এর ওপর বিশ্বাসী। তাই পুরাণ কথা মতে ও পূর্ব পুরুষ এর উক্তি কে মানত্যা দিয়ে, বিচার করে থাকি যে মানুষের ভাগ্য নির্ভর করে গ্রহের ওপর। গ্রহ দের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে যে জাতিকের চরিত্র কেমন হয়।আজকে জানবো বুধবারে জন্মানো মানুষের ব্যক্তিত্ব কেমন হয়ে থাকে। মানুষের পরিচয় হল তার সুস্থ ব্যবহার। আর এই ব্যবহারটা নির্ভর করে তার সঠিক চরিত্রের ওপর। মানুষের শরীরে যেমন কেটে গেলে সেই অঙ্গটা ক্ষত থাকে তেমনি কোনো মানুষের কুণ্ডলিতে যদি কোনো বাঁধা বা কোনো গ্রহ দোষ থেকে থাকে তাহলে ভাগ্য ও তখন সঙ্গহীন হয়ে যায়। তাই শরীরের ক্ষত কে যেমন ঠিক করা এক দায়িত্ব তেমনি গ্রহ দোষের ও প্রতিকার করা উচিত। প্রতিকার মানেই যে কেবল মাত্র আংটি ধারণ, রত্ন ব্যবহার, অর্থব্যয় তা নয়।

ভগবান সুস্থ ও স্বাভাবিক জীবন সবাই কে দিয়েছে এটা যে যার নিজের অধিকার। তাই আজকে জানার বুধবারের মানুষ এর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। বুধবারে জন্ম নেওয়া ব্যক্তি ধর্ম ও কর্ম সহিষ্ণু হয়ে থাকে। এই দিনকে গনেশের দিন হিসেবে মাননীয়। এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিগণ বুদ্ধি পটিয়সী হয়ে থাকে। এদের ব্যবহারে খুব নম্রতার ছোয়া পাওয়া যায়। তাই এই ব্যক্তিরা মানুষের কাছে খুব প্রিয় হয়ে থাকে। সাধারণ দৃষ্টিতে এরা একটু শ্যাম বর্ণের হয়ে থাকে। এরা আত্মীয় স্বজনদের খুব ভালোবেসে থাকে।

এই দিনে জন্মগ্রহণকারী মানুষরা সাধারনত খেতে খুব ভালোবাসেন, ক্রোধী, লোভী, ধনী, অভিমানী, আত্মকেন্দ্রিক হয়ে থাকেন।
এরা খুব সহজেই অন্যদের বিশ্বাস করেন এবং তাদের কাছের মানুষ মনে করেন।
একইসঙ্গে এই দিনের জাতকেরা নানান বিষয় পারদর্শী, ভোগী, উচ্চাভিলাষী, আশাবাদী ও চরিত্রবান হয়ে থাকেন
এরা সব সময় অপরকে সাহায্য করার জন্য এগিয়ে যান।

46-47 বছরের মধ্যে এদের একটি সমস্যা এর সম্মুখীন হতে হয় আবার তা দ্রুত সমাধানও হয়ে যায়। বুধবারে জন্মানো ব্যাক্তিরা অল্পেতে খুব রাগান্নিত হয় ও এরা খুব স্পষ্টবাদী হয়। এই বারে জন্মানো ব্যাক্তিদের লিবারেল সমস্যার সম্মুখীন হতে হয়। এই বারে জন্মানো ব্যাক্তি আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে উৎপন্ন রোগবাহী হয়ে থাকে। তবে এরা যে কোনও পরিবেশকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। এরা অল্প পরিশ্রমেই সাফল্য লাভ করে। বুধবার জন্মানো জাতক কলা, খেলাধুলা, গায়ক, শিক্ষক, ব্যঙ্কঅধিকারী, ক্লার্ক, নৃত্য, ও কম্পিউটার অপারেটর এবং ইনসোরেন্স সম্বন্ধিয় কাজে এরা অল্প সময়ে সফলতা লাভ করে থাকে।এরা চর্মরোগ ও বাত রোগে ভোগে।

জ্যোতিষশাস্ত্র মতে, জন্মবারের মাধ্যমেই কোনও ব্যক্তির ব্যক্তিত্ব সহ তার চারিত্রিক দোষ-ক্রটিগুলি সম্বন্ধে ধারণা করা যায়। কোনও মানুষের ব্যক্তিত্ব, চারিত্রিক গুণাবলী সম্বন্ধে ধারণা করা যায় সেই ব্যক্তির জন্মবার থেকে। কারন, কোনও মানুষের ব্যক্তিত্ব বা চরিত্রের উপর জন্মবার বিশেষভাবে প্রভাব সৃষ্টি করে। মানুষের ব্যক্তিত্ব বা চারিত্রিক গুণাবলী নির্ধারিত থাকে তার জন্ম বার অনুযায়ী। তবে জেনে নেওয়া, আপনার জন্মবার কী বলছে আপনার চরিত্র সম্বন্ধে। কোনও ব্যক্তির জন্মবার যদি বুধবার হয় তবে, জেনে নিন কেমন মানুষ সেই ব্যক্তি-

এরা সাধারণত ধনবান, নাস্তিক ও ধর্ম শাস্ত্রে বিশ্বাসী, ভোগী, স্বাধীনচেতা, অনুতাপহীন হয়ে থাকেন।
নিজেদের উপর এদের দৃঢ় আস্থা থাকে একইসঙ্গে এরা খুব সাহসী হন
বুধবারের যাদের জন্ম তারা দয়ালু, দাতা, শাস্ত্র বিষয়ে অভিজ্ঞ, পণ্ডিত ও ভোগী হয়ে থাকেন।

নিজের ভাগ্য সম্পর্কে জানবার আগ্রহ অনেকেরই থাকে। একজন ব্যক্তি কেমন স্বভাবের হতে পারেন, তা জ্য়োতিষ শাস্ত্রের বিভিন্ন গণনা বলে দিতে পারে। ব্যাক্তির জন্ম তারিখ, জন্ম মাস যেমন তাঁর সম্পর্কে ধারণা তৈরি করতে পারে, তেমনই ব্যক্তির জন্মবার থেকেও তাঁর সম্পর্কে ধারণা তৈরি হয়। দেখে নেওয়া যাক যাঁরা বুধবার জন্মগ্রহণ করেন, তাঁদের চারিত্রিক বৈশিষ্ট কেমন হয়।

বুধবার যাঁরা জন্মগ্রহণ করেন তাঁদের মধ্যে কোনও বিষয়কে নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তা করবার ক্ষমতা থাকে। ভাইবোনেদের সঙ্গে এঁদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ হয়। যে কারোর সঙ্গে কথা বলে , তাঁদের আকৃষ্ট করে নেওয়ার ক্ষমতা এঁদের খুবই প্রবল।

বুধবার জন্মগ্রহণকারীরে খুবই যুক্তিতে চলেন। এঁদের মধ্যে যুক্তিবোধ প্রবল। কোনও বিজ্ঞান ভিত্তিক বা অঙ্ক ভিত্তিক পেশার সঙ্গে যুক্ত হলে এঁরা ব্যাপক সাফল্য পাবেন। এছাড়া সফর সংক্রান্ত কাজেও এঁদের বেশ আকর্ষণ থাকে। যে কাজে বুদ্ধি প্রবল ভাবে ব্যবহৃত হয়, সেই কাজেই এগিয়ে যাওয়া উচিত ব্য়ক্তিদে

অনেক সময় অন্যকে খুব সহজেই বিশ্বাস করে মনের সকল কথা বলে দিয়ে সমস্যায় পড়েন।
এরা একা থাকতে একদম পছন্দ করেন না। সব সময়ে অনন্দে থাকতে পছন্দ করেন।
এরা সবসময় নেতা হিসেবে থাকতে পছন্দ করেন। সকলেই এদের কথা শুনে চলবে, সম্মান করবে এমনটাই এদের কাম্য।
এরা খুব সহজেই রেগে যান, চিৎকার চেঁচামেচি করে ফেলেন।

এই বারে জন্মানো জাতক অধিক প্রেমাসক্ত থাকতে পারে কিন্তু যাকে প্রকৃত ভালোবাসে তাকে কখনো ধোকা দেয় না। এদের আত্মবিশ্বাসটি সুখের প্রবল কারণ হয়ে থাকে। এদের শুভ রং – সবুজ, শুভ সংখ্যা – 3,6, 5 শুভ দিন – বুধবার ও শুক্রবার হয়ে থাকে। এই হলো বুধবারে জন্মগ্রহণকারী ব্যক্তিগণের ব্যক্তিত্ব।

কোন মন্তব্য নেই:

কোন গ্রহের কারনে কি কি অংশে মানব দেহে বিস্থার ঘটে দেখুন

কোন গ্রহের কারনে কি কি অংশে মানব দেহে বিস্থার ঘটে দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে নয়টি গ্রহ রয়েছে। রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রা...

all kinds of Natural Gemstone Seller With Lab Certificate