Powered By Blogger

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

শনি,মঙ্গল ও বৃহস্পতি একত্রে মকরে ২০২০,



শনি,মঙ্গল ও বৃহস্পতি একত্রে মকরে ২০২০,মকরে

শুভ অপরান্থ

সর্বপ্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন।দয়াকরে কপি করবেন না এবং ভিডিও করে utube ছারবেন না।
সকলেই পরুন ও অন‍্যের জন্য শেয়ার করুন।

মঙ্গল ও শনির যুতি ও বৃহস্পতির প্রবেশ(১২:৪৫ ৫৬)2020

শনি মক‍র রাশিতে থাকায় মানব মনে কার্যকরী বুদ্ধি উৎপন্ন হবেনা কর্মের প্রতি মানুষের বিশেষ আকর্ষন অনুভুত হবেনা
রাজনৈতিক ক্ষেত্রে বুদ্ধির পরিচয় মিলবে।
ছাত্রছাত্রীদের মন লেখাপড়া ছেড়ে অনুচিৎ কাজ কর্মের প্রতি আকৃষ্ট হয়ে পরতে পারে।
খ্যাতি প্রতিষ্ঠা উত্তারাধিকার সুত্রে সম্পত্তি প্রাপ্তিতে বাঁধা,
ঋন জনিত অশান্তি, দাম্পত্য মনঃকষ্ট, বহু ত্যাগ সত্তেও শক্তিশালী প্রতিদ্বন্দীর জন্য সফলতা লাভে বাঁধা হতে পারে
অপর দিকে মঙ্গলের গোচরে উক্ত সমস্ত ব্যাপারে প্রচুর মারক দেখা দেবে ,দুঃসাহসিক কর্মের প্রতি মন আকৃষ্ট হবে। আত্মীয় স্বজনদের সাথে গুরুতর বিবাদ মামলা মোকাদ্দমায় জড়িয়ে পরার ভয় থাকবে। অধীনস্থ ব্যাক্তির দ্বারা ক্ষতি হতে পারে যানবাহন ভ্রমনে বিপদাশঙ্কা, স্ত্রীর সহিৎ বিরোধ হওয়ার সম্ভাবনা কমবে‌
এবার দেখা যাক দ্বাদশ রাশি ও দ্বাদশ লগ্নের জাতব্যাক্তির জন্য কি ফলাফল নিয়ে আসছে শনি ও মঙ্গলের যুতি ও বৃহস্পতির প্রবেশের ফলে। মঙ্গশ এখন ৪১ দিন থাকবে।ঐ সময় সমস্ত মানুষ ও দেশ এক সংকট জনক পরিস্থিতির মধ্যে যাব।প্রবলভাবে সাবধানে থাকুন।কেননা মহামারী অনেক ক্ষতি করে দেবে।আপনারা খুব দরকার ছাড়া বেরোবেন না।

রাশি ও লগ্ন উভয়েরই জন্য নিম্মোক্ত ফলাফল।

মেষ
পিতার সাথে সম্পর্কের অবনতি হবে। নিজের কৃতিত্তে গর্বিত হবেন। ভুসম্পত্তি থেকে লাভবান হতে পারেন।
মস্তিস্ক উত্তেজিত থাকবে, বিবাদ এড়িয়ে চলা উচিৎ,
নয়তো মামলা মোকাদ্দমায় জড়িয়ে পরে সর্বশান্ত হতে হবে। ধর্মের প্রতি অনীহা প্রকাশ পেতে পারে, ভ্রমন শুভ হবেনা। কুখাদ্য গ্রহন থেকে বিরত থাকুন। ক্রোধকে নিয়ন্ত্রনে রাখুন।দূর্ঘটনায় ক্ষতি হবে।
বীজমন্ত্র : ঔঁ হূং শ্রীং মঙ্গলায় ১০৮ বার।

বৃষ

ভাই এর সাস্থ্য ভালো যাবেনা পড়াশুনার ব্যাপারে অমনোযোগী হবে। প্রাপ্য অর্থ সময় মতো পাওয়া যাবেনা অবশেষে ঋন গ্রস্থ হতে পারেন। বিভিন্ন ব্যাপারে আশাভঙ্গ ও মনঃকষ্ট পাবেন। তাই চাহিদাকে নিয়ন্ত্রন করুন নইলে ঋনের বোঝা এতোটাই ভারি হবে যা বহন করা আপনার পক্ষে মুষ্কিল হবে।আপনি ক্রোধ সংযত করুন।
আপনাদের জন্যও সময়টা ভালো যাবেনা তাই অনেক ভেবে আর্থিক লেনদেন করুন, অর্থ গায়েব হয়ে যাওয়ার ভয় রয়েছে।প্রেম ক্ষতি।

বীজমন্ত্র ঔঁ হ্রীং শ্রীং শুক্রায় ১০৮ বার।

মিথুন

আপনাদের জন্য সময়টা বিশেষ শুভ নয়। প্রেম ভালোবাসার অবস্থার অবনতি দেখা যাচ্ছে।কিন্তু তা ভালোর জন্য ই হবে।
জীবন সাথীর সহিৎ মতানৈক্য ঘটতে পারে।
স্ত্রীর অসুস্থতার কারনে অর্থ ব্যায় হতে পারে।
কোনো দুর্ঘটনার জন্য শোক পাওয়া অসম্ভব নয়।
ভ্রমনের আশা ব্যার্থ বলে প্রমানিত হবে।
মোটের উপর অনেক বেগ পেতে হতে পারে।প্রচুর অর্থব‍্যায় হবে।

বীজমন্ত্র ঔঁ স্ত্রীং শ্রীং বুধায় ১০৮ বার।

কর্কট

উচ্চে আরোহন করা থেকে বিরত থাকুন।
রক্ত দুষন জনিত কারনে চর্ম রোগ এলার্জি বাসা বাঁধতে পারে। কর্মে মন নিযুক্ত হবে, সাস্থ্য ভালোর দিকে যাবেনা। কর্মের জন্য প্রসংসা পেতে পারেন।

আর্থিক ভাব শুভ বলা চলে। মানষিক শক্তি ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে না ।বন্ধু ওশত্রু গন বেশি ক্ষতি করতে পারে।বিপরীত লিঙ্গ থেকে সাবধান।শনি চন্দ্রের দৃষ্টি তে থাকায় বিষ যোগ হয়েছে।খুব সাবধানে থাকবেন।আপনি আইনি প্রতিকুলতার সন্মুখীন হবেন।
মোটের উপর সময়টা পরিশ্রম ও বুদ্ধির জোরে পার করুন
বীজমন্ত্র :ঔঁ ঐং ক্লীং সোমায়।১০৮ বার

সিংহ

বেহিসাবী হওয়ায় আশা ভঙ্গ হতে পারে।
সহকর্মীদের সাথীর সাথে তাল মিলিয়ে চলুন নচেৎ দুঃখ পেতে পারেন। ব্যায়ে লাগাম পড়ান নইলে পকেট শুন্য হয়ে পড়বে। প্রেমিক প্রেমিকাদের জন্য সময় ভালো । ফাটকা জুয়া লটারীর প্রতি আকর্ষন দেখা দেবে না ।কিছু পেলেও পেতে পারেন আবার, নাও পেতে পারেন বা শুন্য পকেটে ঘরে ফিরতে পারেন। ফাটকা এড়িয়ে চলাই ভালো।স্বাস্থ্য ভালো যাবে।আপনার দ্ধারা অনেকেই উপকৃত হবে।
বীজমন্ত্র: ঔঁ হ্রীং হ্লীং সূর্যায় ১০০ বার।

কন্য
আপনার জন্য এটি শুভ সময় নয় গৃহবাড়ি সরঞ্জাম ঠিক করতে অর্থ ব্যায় হবে আয়ের চেয়ে ব্যায় বেশি হওয়ায় টুন্ডা কাদের হয়ে পরতে হবে। এমনকি জমি বা বসত বাড়ি নিয়ে বিবাদ হতে পারে বন্ধু শত্রুতা করতে পারে।
চেহারার উজ্জলতা হারাবে। বিবাদ এড়িয়ে চলা উচিৎ হবে।কর্মে সফলতা।

বীজমন্ত্র; ঔঁ স্ত্রীং শ্রীং বুধায়।১০৮ বার‌

তুলা
বাক্য ব্যাবহারে রুক্ষতা দেখা দেবে শত্রু সৃষ্টি হবে। ভ্রমনে সতর্কতা অবলম্বন করুন আঘাতের যোগ আছে
ভ্রাতার সাথে বিচ্ছেদের সম্ভাবনা বা ভ্রাতার কষ্টের সম্ভাবনা।
আত্মীয় সঙ্গে সূসম্পর্ক হতে পারে। পুরাতন ধারাকে ত্যাগ করুন
প্রচলিত পথে শুভ হবে বলে মনে হয়। মন্ত্র শক্তি দ্বারা অসমাপ্ত কাজকে সমাপ্ত করার এইতো বিশেষ সময়।কর্মশুভ,পড়াশোনা শুভ।

বীজমন্ত্র : ঔঁ হ্রীং শ্রী শক্রায়।১০৮ বার।

বৃশ্চিক
আয় ব্যায় সমান হবে। হঠাৎ অর্থলাভ হতে পারে কিন্তু ধরে রাখতে পারবেন বলে মনে হয়না, কারো জামিন নিয়ে দন্ডি কাটতে হতে পারে।:
শিল্পি অভিনেতাদের পক্ষে শুভ সময়। যারা অনেক মানুষের মধ্যে কাজ করেন তারা কর্মের জন্য বিশেষ প্রসংসা পেতে পারেন। মিতাচার বশতঃ মোটের উপর ক্ষতিগ্রস্ত হ ওয়ার সম্ভাবনা থাকবে।খুব বড় দূর্ঘটনা ঘটতে পারে।

বীজমন্ত্র: ঔঁ হূং শ্রীং মঙ্গলায়।১০৮ বার।

ধনূ

পারিবারিক ব্যাপারে মনঃকষ্ট হবে।
সাহস শক্তি বৃদ্ধি পাবে অহংকার বৃদ্ধি পাবে, বিবাদের প্রতি আকৃষ্ট হতে দেখা যাবে।
সব বিষয় একটু বাড়াবাড়ি দেখতে পাওয়া যাবে।
দন্ত পীড়া পেটের পীড়া দেখা যেতে পারে
সাস্থ্যহানী হতে পারে। ধারালো অস্ত্র বা অগ্নি থেকে দুরে থাকা উচিৎ হবে নইলে বিপদের সম্ভাবনা আছে।
হিসাবী হবেন, সেই সাথে অনেক বাঁধা বিঘ্নের মধ্যে দিয়ে আপনাকে সময়টা পার করতে হবে

বীজমন্ত্র :ঔঁ হ্রীং ক্লীং হূং ব্হস্পতয়ে ১০৮ বার।

মকর

শত্রুগন সগর্বে আপনার ক্ষতি সাধনে মত্ত হবে।
হঠাৎ দুর্ঘটনা, অবনতি, চক্ষু পীড়া, কর্মহানী হবে। বন্ধু বেশধারী শত্রুর পরিচয় মিলবে।
এমনকি ষরযন্ত্র করে মিথ্যে মামলায় জড়িয়ে ফেলতে পারে।
মানহানী মিথ্যা অপবাদ, আঘাত পেতে পারেন ভাইয়ের সাথে বিবাদ হয়ে আলাদা হবার সম্ভাবনা আছে।
এক কথায় সুফল দায়ক তেমন কিছুই হবেনা।তবে প্রচুর পরিমাণ আর্থিক উন্নতি হবে।

বীজমন্ত্র : ঔঁ ঐং হ্রীং শ্রীং শুক্রায়।১০৮ বার

কুম্ভ

মনবল অর্থবল বৃদ্ধি পাবে। যোগ্য ক্ষেত্রে অবিবাহিত পুত্রকন্যার জন্য বিবাহের যোগ সৃষ্টি হলেও শেষ পর্যন্ত শুভফলে বিঘ্ন হবে। বন্ধুগন সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ায় মন প্রসন্নতায় ভরে উঠবে। কর্ম ক্ষেত্রে হয়রানী দুরবদলী, বা বদনাম রটবে। সহকর্মীর সাথে সম্পর্কের অবনতি হবে। ব্যাবসায়ীদের জন্য ঋন হতে পারে।
বীজমন্ত্র :ঔঁ ঐং হ্রীং শ্রীং শনৈশ্চরায়ঃ ১০৮ বার

মীন

কর্ম বৃদ্ধি অর্থ বৃদ্ধি নেত্রীত্ব সম্মান সমান তালে পাবেন।
আটকে থাকা কাজ সচল পাওনা টাকা আদায় হবে।
ভ্রমন শুভ হবে। বহুদিনের স্বপ্ন পুরন হবে সরকারী বিভাগে যারা চাকরী করেন তাদের পদোন্নতী হবে( সম্ভব্য ক্ষেত্রে)।
যারা পুলিশ বা সৈনিক পদে চাকরী খুজছেন তাদের জন্য শুভ(সম্ভব্য ক্ষেত্রে) বিদেশ গমনের সাধ পুরন হতে পারে।

কোন মন্তব্য নেই:

কোন গ্রহের কারনে কি কি অংশে মানব দেহে বিস্থার ঘটে দেখুন

কোন গ্রহের কারনে কি কি অংশে মানব দেহে বিস্থার ঘটে দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে নয়টি গ্রহ রয়েছে। রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রা...

all kinds of Natural Gemstone Seller With Lab Certificate