Powered By Blogger

বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

পকিয়ার পতিকার ও দূর করার বিবরণী



পরকীয়া ও জোতিষ

শুভ সন্ধ‍্যা সকল বন্ধুরা,
আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করছি, আপনাদের ভালো লাগলে মন্তব্য ও শেয়ার করুন।দয়া করে কপি করে এডিট করে নিজের টাইম লাইনে পোষ্ট করবেন না।

বিষয়: পরকীয়া ও জোতিষ

পরকীয়া:
পরকীয়া (ইংরেজি: Adultery বা Extramarital affair বা Extramarital sex) হল বিবাহিত কোন ব্যক্তির (নারী বা পুরুষ) স্বামী বা স্ত্রী ছাড়া অন্য কোন ব্যক্তির সাথে বিবাহোত্তর বা বিবাহবহির্ভূত প্রেম, যৌন সম্পর্ক ও যৌন কর্মকান্ড| মানবসমাজে এটি লঘু বা গুরুভাবে নেতিবাচক হিসেবে গণ্য| পাশ্চাত্য আধুনিক সমাজে এর প্রতি নেতিবাচক মনোভাব বজায় থাকলেও এটি আইনত অপরাধ বলে বিবেচিত হয় না, ইদানিং ভারতবর্ষে ও পরকীয়া দন্ডনীয় অপরাধ বলে বিবেচিত নয়।তবে অভিযোগ প্রমাণিত হলে পরকীয়াকারী ব্যক্তির বিবাহিত সঙ্গী তার সাথে বিবাহবিচ্ছেদের জন্য কোর্টে আবেদন করতে পারেন| তবে ইসলামি রাষ্ট্রসমূহে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে, যা হল পাথর নিক্ষেপ করে মৃত্যুদন্ড প্রদান| মনোচিকিৎসায় একথা স্বীকৃত যে, পিতামাতার পরকীয়া সন্তানের মানসিক স্বাস্থ্যের উপর এবং সামাজিক সম্পর্ক ও যোগাযোগে বিরূপ প্রভাব ফেলে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা সন্তানের মানসিক বিষন্নতার ও আগ্রাসী মনোভাবের জন্ম দেয়| এছাড়া পারিবারিক ও দাম্পত্য সম্পর্কের অবনতিতে পরকীয়া প্রভাব রাখে।

জোতিষ:

আজকে আমি তিনটি অতি গুরুত্বপূর্ণ যোগ নিয়ে আলোচনা করছি, যা দাম্পত্য জীবনে অশুভ প্রভাব ফেলে ও পরকীয়া কামী কর ফেলে।

১) বহু স্রী যোগ (সম্ভোগ যোগ)

যদিলগ্নপতি ও সপ্তমপতি জন্মকুণ্ডলীতে একত্রে অবস্থিত হয়অথবা পাপ গ্ৰহ যুক্ত হয়ে পরস্পরের প্রতি পুর্ণ দৃষ্টি প্রদান করবে তবে বহু স্রীযোগ সূচিত হবে৷
ফলাফল :
এরূপ যোগ জন্মকুন্ডলী তে দেখা গেলে, জাতক-জাতীকা একাধিক অবৈধ যৌন ক্রিয়ায় লিপ্ত হবে৷

মন্তব্য
মানুষের যৌন জীবন বিচিত্র ।এমন অনেক ব্যক্তি রয়েছেন ব‍্যক্তি রয়েছেন যারা একই নারীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়ে সুখী হয় না, বর্তমানে হিন্দু আইন অনুযায়ী বহু বিবাহ অবৈধ হলেও---একই পুরুষ বহু নারীর সঙ্গে অবৈধ গঠন সংসর্গে অবশ্যই লিপ্ত হতে পারেন৷এই যোগ নারীদের ক্ষেত্রে এক ই ভাবে প্রযোজ্য, (শুধু শুক্র - চন্দ্র যুক্ত হয়ে এই যোগ সূচীত করলে তার পরিনাম অত্যন্ত অশুভ।যা সাধারণ তো কুন্ডলী তে কম দেখা যায়)।নিচে চার্ট দিয়ে বোঝানো হয়েছে।

জাতকের তুলালগ্নে জন্ম | সপ্তমপতি এবং লগ্নপতি শুক্র-- পরস্পরের প্রতি পূর্ণদৃষ্টি প্রদান করছেন এবং অধিকান্ত মঙ্গল রাহুর সঙ্গে সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ এবং লগ্নপতি শুক্র কেতুর সঙ্গে সহাবস্থান সম্বন্ধে আবদ্ধ! তাছাড়া সপ্তমপতি মঙ্গল শনির দ্বারা পূর্ণদৃষ্টি ও বিবাহবন্ধনে আবদ্ধ । সুতরাং এরপ বহু নারীর সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হবে।

২) ভগ-চুম্বন যোগ

যদি সপ্তমপতি লগ্নের চতুর্থে শুক্রসহ যুক্ত হয় তবে ভগ-চুম্বন সূচিত হবে।

ফল: এই যোগে জাত ব্যক্তি কামবিকৃতি সম্পন্ন হয় এবং নারীর ভগদেশ চুম্বন করে

মন্তব্য : লগ্নপতি নীচস্থ হ'লেও জাতকের কাছ থেকে অনুরূপ আচরণ আশা করা যায়

৩) অপকীর্তি যোগ

সংজ্ঞা : যদি লগ্নের দশমে রবি থাকে এবং শনি পাপগ্রহ দ্বারা দৃষ্ট হয় তবে অপকীর্তি হাগ সূচিত হবে !
ফল: জাতকের অপযশ ঘটবে অথবা জাতক অপযশের অধিকারী হবে এবং জাতক-জাতিকাদের বিপরীত লিঙ্গের প্রতি প্রবল আকর্ষণ থাকে।
ব্যাখ্যা এবং মন্তব্য : সুনাম বা সুযশ হচ্ছে বুদবুদের মতো---যে কোন মুহূর্তে তা মিলিয়ে যেতে পারে ৷ কিন্তু এমন লোকও রয়েছেন---যারা সমগ্র জীবন ধরেই সুনাম বা সুযশের অধিকারী হয়ে থাকেন ৷ কেউ কেউ বা হঠাৎ সুনাম লাভ করেন বা কীর্তিমান হয়ে ওঠেন! আবার হঠাৎই বদনামের আড়ালে বা অপকীর্তির আড়ালে চাপা পড়ে যান ৷ এই যোগের অন্যতম শর্ত হচ্ছে---যদি লগ্নের দশমে রবি থাকে এবং শনি অশুভগ্রহ দ্বারা দৃষ্ট হয় অথবা রবি ও শনি যদি লগ্নের দশমে থেকে অশুভগ্রহ দ্বারা দৃষ্ট হয় অথবা ববি ও শনি যদিএকত্রে লগ্নের দশমে থাকে তাহলেও অপকীর্তি যোগ সূচিত হবে।

সুতরাং বহুস্ত্রী যোগ, ভগ-চুম্বন যোগ এবং অপকীর্তি যোগ যে কোনো একটি জাতাক-জাতীকার জন্মকুন্ডলী তে দেখা গেলে তারা পরকীয়ায় প্রবেশ করে।
ভারতীয় জোতিষ শাস্ত্রে এর স্থায়ী প্রতি বিধান রয়েছে।রত্ন ও যন্ত্রমের সাহায্যে।এখানে তন্ত্রের কোনো বিশেষ প্রোয়োজন নেই।

প্রতিবিধান:১)নীল চন্দ্র কান্ত মনি ১০রতি লকেট করে ধারন করবেন।

২)বর্দিয‍্য মনি ৩-৪রতি কনিষ্ঠা অঙ্গুরী তে

৩)ভূবনেশ্বরীর বীজমন্ত্র (যন্ত্রমেরসামনে)প্রতিদিন সন্ধ্যায় ১০৮বার করলে ভালো ফল পাওয়া যাবে।
ঔঁ শাং মাতা ভবনেশ্বরী ।

কোন মন্তব্য নেই:

কোন গ্রহের কারনে কি কি অংশে মানব দেহে বিস্থার ঘটে দেখুন

কোন গ্রহের কারনে কি কি অংশে মানব দেহে বিস্থার ঘটে দেখুন জ্যোতিষ শাস্ত্র মতে নয়টি গ্রহ রয়েছে। রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রা...

all kinds of Natural Gemstone Seller With Lab Certificate