সুপ্রভাত
শুক্তবার জন্ম হলে কেমন?
মানুষ জীবনে যতোই বৃহৎ হোক বা ধনী হোকনা কেনো গ্রহ দের ওপরে সে সর্বদাই নির্ভরশীল। গ্রহদের অবস্থান অনুসারে নির্ধারণ করা হয়ে থাকে যে জাতিকের চরিত্র কেমন হয়। তাই আজকে আমরা জানবো শুক্রবার জন্মানো জাতকের ব্যক্তিত্ব, জীবন- যাপন ইত্যাদি বিষয়ে।
শুক্রবারে জন্মানো ব্যাক্তিদের জীবন ওই দিনের গ্রহের অবস্থানের ওপর নির্ভরশীল। এটা মানা হয় যে শুক্রবারে জন্মানো ব্যাক্তি ওপর দেবী ভূবনেশ্বরী ও শুক্র গ্রহ বিশেষ প্রভাব শালী হয়। এই দিনের স্বামী হলেন শুক্র ও দেবী হলেন মা ভূবনেশ্বরী তাই এদের ওপর এক ভৌমিক সুখ স্বাচ্ছন্দ লক্ষ করা যায়। এই দিনে জন্মানো ব্যাক্তি বুদ্ধিমান, মিষ্টি স্বভাবী, সহনশীল ও ভাবুক প্রকৃতির হয়ে থাকে। এরা যে কোনও পরিস্থিতি কে খুব সহজে মোকাবিলা করতে পারে ও সর্বদা পরোপকারি হয়ে থাকে। এদের চারিত্রিক বৈশিষ্ট্য খুব রোমান্টিক ও চতুরধর্মী হয়ে থাকে। এরা সঙ্গীতের প্রতি বিশেষ অনুরাগী হয়ে থাকে।
এই দিনে জন্মানো ব্যক্তি খুব ফর্সা ও আকর্ষণীয় মুখশ্রী হয়ে থাকে। এরা নিজেদের খুব সাজ শয্যায় আবৃত করে রাখে ও সাজ গোজের প্রতি বিশেষ আকৃষ্ট হয় এবং এটা খুব পছন্দ করে। এই দিনে জন্মানো ব্যাক্তি নিজেদেরকে খুব গুছিয়ে রাখতে ভালো পরে। কোথাও বেরোনোর আগে পরিপাটি করে নিজেদের গোছয় ও বাড়ির চারপাশ ও গুছিয়ে রাখার এক প্রবল প্রবনতা এদের মধ্যে বর্তমান। এই পরিপাটিতার জন্য অধিক ব্যয় ধর্মী হয়ে থাকে। এরা খুব মিষ্টি কথায় মানুষের মন জয় করে ও তাদের গোপন কথা জানে কিন্তু নিজের মনের কথা কাউকে বুঝতে দেয় না। এরা খুব চতুর প্রকৃতির ও চালাকশীল মানুষ হয়ে থাকে।
এই দিনে জন্মানো ব্যাক্তি একাকীত্ব একদম পছন্দ করে না, এরা খুব বন্ধু পিয়াসী হয়ে থাকে। তাই এদের বন্ধু সংখ্যা ও অধিক থেকে অধিকতর হয়ে থাকে। এই দিনে জন্মানো ব্যাক্তি শারীরিক দিকে একটু দুর্বল হয়ে পড়ে। এদের মধ্যে সুগার, জন্ডিস, চোখের সমস্যা, গলার সমস্যা, ও জ্বর এই সব রোগের সমস্যা হয়ে থাকে। এই দিনে জন্মানো ব্যাক্তি খুব নিজের প্রশংসা আকাঙ্ক্ষী হয়ে থাকে। তাই কোনো কাজ খুব মনোযোগের সহিত সম্পন্ন করে। এরা অনেক ক্ষেত্রে সাফল্য লাভ করে ও সকলের খুব প্রিয় পাত্র ও হয়। এদের পরিচ্ছন্ন মানসিকতা নিজের কাজের ক্ষেত্রে ও ব্যবহার করে থাকে।
এরা ফ্যশান্যেবল কাজের প্রতি বেশি আগ্রহী হয়ে থাকে এছাড়াও বিভিন্ন সফটওয়্যার কাজেও সাফল্য লাভ করে থাকে। শুক্রবারে জন্মানো জাতক অধিক চঞ্চলতার কারণে এরা অধিক প্রেম পিয়াসী হয়। এরা নিজেদের কিছু অভ্যাস বসত কারণে সম্প্রতি সম্পর্কে বিপত্তি ঘটে থাকে আবার তা শীঘ্রই সমাধান ও করে ফেলে। এরা নিজের জীবন সঙ্গীনির প্রতি খুব সৎ ও নিষ্ঠাবান হয়ে থাকে। এদের শুভ দিন শুক্রবার ও বুধবার। শুভ সংখ্যা ৬ ও শুভ রং সাদা, গোলাপী, কমলা।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন